বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিছমিল্লাহ বলার ফজিলত!
বর্ণিত আছে যে, কোন এক মহিলার স্বামী ছিল মুনাফেক।
সে মহিলার অভ্যাস ছিল প্রতিটি জিনিসের পূর্বে সে "বিসমিল্লাহ" পড়তো, হউক তা কাজ বা কথা ।
একদিন তার স্বামী বলল (মনে মনে চিন্তা করল) ,
আমি এমন একটি কাজ করব যা দ্বারা আমি তাকে
"বিসমিল্লাহ" বলার ক্ষেত্রে লজ্জিত করবো ।
অতএব, তার কাছে একটি থলে দিল
এবং তাকে বলল , তুমি এটাকে হেফাজত
করে রাখ ।ঐ মহিলাটি থলেটি কে এক
জায়গায় লুকিয়ে রাখলো, সুযোগ বুঝে এক
সময় তার স্বামী থলেটি নিয়ে নিল
এবং থলেটিকে তার বাড়ির কূপে ফেলে দিল ।
অতঃপর স্ত্রীর নিকট এসে থলেটি ফেরত চাইল ।
মহিলাটি যথাস্থানে এসে "বিসমিল্লাহ"
বলে হাত বাড়িয়ে দিল ।
আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল(আঃ)
কে তৎক্ষণাৎ অবতরণের আদেশ
প্রদান করলেন এবং থলেটিকে তার
স্থানে পূর্বের ন্যায় রেখে দিতে বললেন ।
অবশেষে সে তা যেভাবে রেখেছে সে ভাবেই
পেল । তার স্বামী আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ
তায়ালার কাছে তওবা করে ক্ষমা চাইল।
সুবাহানাল্লাহ।।
[কিতাবুল কালয়ুবি ঘটনা নং ১১,পৃষ্ঠা নং ৪৫]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now