বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেয়েদের ব্যাপারে উদাসীন হওয়াটা যেমন খারাপ, তেমনি অতি সাবধানী হওয়াটাও খুব ভালো না। এই যেমন আমি বউয়ের ব্যাপারে খুব সিরিয়াস।
সে কিছু বললে সেটাকে যথেষ্ট গুরুত্ব দিই। আর এই ‘যথেষ্ট’ গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় সেটি হাস্যকর হয়ে যায়। এই তো কয়েক দিন আগের কথা। বউ বাপের বাড়িতে গেছে। আমি দুপুরে ফোন দিয়ে কইলাম, খাইছ?
বউ বলল—না, খাই নাই।
কারণ কী? আমি জানতে চাইলাম।
বউ জানাইল, গ্যাসের প্রবলেম, তাই খায় নাই।
আমি দায়িত্বশীল সাবধানী জামাই। তাই সঙ্গে সঙ্গে একজনকে ফোন দিয়ে বউয়ের জন্য গ্যাসের ট্যাবলেট পাঠাইলাম। বউ ফোন দিয়া হাসতেছে। ঘটনা হইল, গ্যাসের সিলিন্ডারের প্রবলেম হইছিল, আমি ভাবছি অন্যটা।
একটু আগে বউ ফোন দিয়া কইল আজকে নাকি একটা বিশেষ দিন। এখন ঘটনা হইল, আমাকে বলতে হবে কী কারণে আজ বিশেষ দিন। বউয়ের এহেন প্রশ্নে আমি বরাবরই খুব বিপদে পড়ে যাই। কেননা একবার বউয়ের জন্মদিনও ভুলে গিয়েছিলাম। সেবার লঙ্কাকাণ্ড ঘটেছে। তাই আমি ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। ’ খুব ভয়ে ভয়ে উত্তর দিলাম, আজকে বিশেষ দিন—এইটা আমি জানি কিন্তু বলব না।
—কেন বলবা না? তার মানে তুমি জানো না।
মোটামুটি ধরা খেয়ে বসে আছি। কী কারণে আজ বিশেষ দিন? মনে পড়তেছে না কেন? আজকে কি বিয়ে করেছিলাম? উঁহু! তাইলে? আজকে কি ওর জন্মদিন? উঁহু! তাইলে? মনে পড়তেছে না কেন? খুব করে মনে করার চেষ্টা করে যখন কিছুই মনে করতে পারলাম না, তখন ‘ঝড়ে বক পড়ে আপেলের কেরামতি বাড়ে’ থিওরিতে গেলাম।
—আজকে আমাদের প্রথম দেখা হইছিল। ঠিক না?
—উঁহু।
—আজকে তোমার সঙ্গে প্রথম ফোনে কথা হইছিল। ঠিক না?
—উঁহু।
—আজকের দিনে তুমি চাকরিতে জয়েন করছিলা, রাইট?
—উঁহু।
—পারব না। মাফ চাই। এবার তুমি বলো, আজকে কী কারণে বিশেষ দিন?
—আরে বোকা, আজকে বেগম রোকেয়া দিবস।
(সূত্র:-ঘোড়ার ডিম , লেখক:- আপেল মাহমুদ)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now