বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিশ্বস্ততার অনুপম উদাহরণ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মানসূর আহমাদ (০ পয়েন্ট)

X খলিফাতুল মুসলিমীন হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) এর শাসনামলে তিন যুবক এক লোককে ধরে নিয়ে এসে বলল, ইয়া আমিরাল মু'মিনীন এই লোকটি আমাদের পিতাকে হত্যা করেছে, আপনি এর বিচার করুন! ওমর (রাঃ) লোকটিকে জিজ্ঞেস করলেন, "তুমি কেন হত্যা করলে?" লোকটি উত্তর দিল, "আমি কিছু উট ও ছাগলের রাখালি করি। তার মধ্য থেকে একটা ছাগল তাদের পিতার জমি থেকে গাছ খেয়ে ফেলেছিল, যার কারণে তাদের পিতা একটি কংকর দিয়ে আমার ঐ ছাগলকে আঘাত করলে ছাগলটি মারা যায়। আমি সহ্য করতে না পেরে তাদের পিতাকেও কংকর দিয়ে আঘাত করি ফলে তাদের পিতাও মারা যায়।" ওমর (রাঃ) বললেন, "আমি তোমার উপর হদ প্রয়োগ করব।" লোকটি বলল, আমার পিতা মারা গেছেন, এবং মারা যাওয়ার পূর্বে আমাকে তার সম্পদের অধিকারী বানিয়ে গেছেন। এখন আমাকে হত্যা করলে আমার ভাই ঐ সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হবে! সুতরাং আমাকে ৩দিনের অবকাশ দিন!" ওমর (রাঃ) বললেন, "তোমার জামিন কে হবে?" অতঃপর লোকটি উপস্থিত লোকদের প্রতি দৃষ্টিপাত করল এবং আবু যার (রাঃ) এর প্রতি ইশারা করে বলল- 'তিনি হবেন আমার জামিন'।" ওমর (রাgj বললেন, "হে আবু যার! তুমি কি তার জামিন হবে?" আবু যার (রাgj বললেন, "হ্যাঁ! ইয়া আমিরাল মু'মিনীন।" ওমর (রাgj বললেন, " তুমি তাকে চিন না অথচ তার জামিন হচ্ছ! যদি সে পালিয়ে যায় তবে আমি তোমার উপর হদ প্রয়োগ করব!" আবু যার (রাgj বললেন, " আমি তার জামিন হইলাম।" অতঃপর লোকটিকে ছেড়ে দেয়া হল। এরপর ১ দিন, ২ দিন এবং ৩দিন পার হয়ে গেল! লোকজন আবু যার (রাgj এর ব্যপারে আফসোস করতে লাগল!! এমনকি সুর্যাস্তের সময় ঘনিয়ে আসল!! এমন সময় হাঁপাতে হাঁপাতে লোকটি এসে হাজির হল এবং উভয় হাত আমিরুল মু'মিনীন এর দিকে বাড়িয়ে দিল। ওমর (রাgj আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন- "কোন জিনিস তোমাকে এখানে ফিরিয়ে আনল? অথচ তুমি চাইলেই পলায়ন করতে পারতে!!" লোকটি জবাব দিল- "আমার ভয় হল, এমন যেন না হয় যে, লোকেরা বলতে শুরু করে লোকদের মধ্য থেকে আমানতদারী উঠে গেছে!!" এবার আবু যার (রাgj কে জিজ্ঞেস করলেন- "হে আবু যার! তুমি কেন তার জামিন হলে?" তিনি বললেন- "আমার ভয় হচ্ছিল এমন যেন না হয় যে, লোকেরা বলতে শুরু করে, মানুষের মধ্য হইতে কল্যাণ উঠে গেছে!!" এ দৃশ্য দেখে তিন ভাই খুবই প্রভাবিত হল। এবং বলল- "আমরা তাকে মাফ করে দিলাম।" ওমর (রাgj তাদেরকে জিজ্ঞেস করলেন- "তোমরা কেন ক্ষমা করে দিলে?" তারা বলল- "যাতে লোকেরা বলতে শুরু না করে যে, মানুষের মধ্য হইতে ক্ষমা উঠে গেছে!!" আর আমি আপনাদের জন্য এই ঘটনা শেয়ার করলাম যাতে লোকেরা বলতে শুরু না করে যে, লোকদের মধ্য হইতে কল্যাণকর জিনিস শেয়ার করার প্রবণতা উঠে গেছে!!! gj gj gj সংগৃহীত, আবু মুজাহিদ ভাইয়ের ওয়াল থেকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ বিশ্বস্ততার অনুপম উদাহরণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now