বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#বিশ্বাস_কি_ভঙ্গুর?
লেখক:#শাহরিয়ার_হাছান
বিশ্বাস নাকি ভঙ্গুর? মানুষ বলে একবার কারো বিশ্বাস ভাঙ্গলে নাকি আর তার কাছ থেকে বিশ্বাস ফিরে পাওয়া যায় না। বিশ্বাস নাকি খুবই ভঙ্গুর। তবে আমি তো বলবো বিশ্বাস এই পুরো সৃষ্টি জগতের সবচেয়ে মজমুদ বস্তু। একে ভাঙা যায় না। কী হলো আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে তাহলে বিশ্বাস করিয়ে দিই। ছেলেটার ক্যান্সার ধরা পড়েছে, শেষ পর্যায়ে। ডাক্তার বলেছেন আর কয়েকটি দিনই বাঁচবে। কিন্তু মায়ের বিশ্বাস তার ছেলে একদিন সুস্থ হবেই। সে জানে এর চিকিৎসা নেই তবুও সে বিশ্বাস করে একদিন তার ছেলে সুস্থ হবে এবং বহু বছর বাঁচবে। প্রতিনিয়ত ছেলের জন্যে করছেন তিনি প্রার্থনা। দেখলেন ডাক্তারি রিপোর্টও কিন্তু মায়ের বিশ্বাস ভাঙ্গতে ব্যর্থ। তা এখনও কী বিশ্বাস হচ্ছে না যে বিশ্বাস ভাঙ্গে না? তাহলে একজন খুনের আসামীকে জিজ্ঞেস করবেন, যে কিনা প্রকৃত পক্ষে খুন করেছে তাকে এই প্রশ্ন করবেন, “আচ্ছা! তোমার মা কী বিশ্বাস করেন তুমি খুন করেছ?’’ তার উত্তর কী হবে জানেন? আমিই বলছি, “আমার মা তো বিশ্বাসই করেন না আমি খুন করেছি। তিনি তো প্রতি মুহূর্ত আইন এবং আইন সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে মনে অকথ্য গালি দিয়ে যাচ্ছেন।’’ খুনীর মাকে আপনি হাজার প্রমাণ দিন তাও তার মনের কোনো এক কোণে এই বিশ্বাসটা থেকেই যাবে, যে তার ছেলে খুন করেনি। এমন হাজারও অটুট বিশ্বাসের উদাহরণ আমি দিতে পারবো। সত্যি বলছি, বিশ্বাস কোনো দিনই ভাঙ্গে না। যে বিশ্বাস করে আপনাকে তার বিশ্বাসের যথাযথ মূল্য না দিলেও সে আপনাকে বিশ্বাস করেই যাবে। আর যে আপনাকে সন্দেহ করে, অবিশ্বাস করে তার বিশ্বাসই একমাত্র ভাঙ্গে। বিশ্বাসীর বিশ্বাস কোনো দিনও ভাঙ্গে না, ভাঙ্গে তো অবিশ্বাসীর বিশ্বাস।’’
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now