বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
বিশ্বাস
"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Abir (০ পয়েন্ট)
X
- কি রে এতো রাতে রেল লাইনের পাশে কি করিস ? তুই এখনো বোকা রয়েই গেলি , জানিস না ট্রেন ষ্টেশন ছাড়া দাড়ায় না, কাঁদছিস ও দেখি , বিয়ে তো করিস নাই , না হলে তো বুঝতাম বউ মারা গেছে সে জন্য কাঁদতেসস ।
- তুই, তোর না বিয়ে আজ , এখানে কি করিস ?
- হু ! দেখতেই তো পাচ্ছিস , লাল শাড়ি পড়ে আছি ! আবার জিজ্ঞেস
করছিস কেন ?
- ওহ ! তো চলে এলি কেন ?
- এই এলাম আর কি ! দেখলাম তুই কি করিস , ছ্যাকা তো দিলাম , কেমন কান্না করছিস দেখতে এলাম আর কি , কিন্তু ছ্যাকা খেলে যে মানুষ ট্রেনে উঠে আগে জানতাম না !
- আমি ট্রেনে উঠতে আসিনি , আত্মহত্যা করতে এসেছি ।
- ওহ তাই নাকি , তুই আত্মহত্যা করবি এটা আমাকে জানালি না কেন ? আগে তো যাই করতি সাথে সাথে বলতি , বিয়ে না হতেই পর করে দিলি , ছেলেরা এমনই হয় !
- আগে বললে কি হত ? আমাকে বারণ করতি ?
- আমার বয়েই গেছে , না তোকে সাহায্য করতাম । তুই যে ভীতু ট্রেন দেখলেই তো দোরে পালাবি , সেটা যাতে না হয় পেছন থেকে ধাক্কা টা আমিই মারতাম । জীবনে তে তোর জন্য কিছু করতে পারেনি , ধাক্কাটা
মেরেই না হয় তোর শেষ ইচ্ছা পূরণ করতাম ।
- তুই সত্যি করে বলতো কেন এসছিস ?
- তোর সাথে যাবো বলে চলে আসলাম বাসা থেকে ।
- কোথায় যাবি ? আর বিয়ের আগে যখন বললাম তখন তো আসলি না !
- তুই যেখানে নিয়ে যাবি সেখানে যাবো । হ্যাঁ আসিনি , তখন বিশ্বাস ছিল না তোর প্রতি তাই আসেনি , মেয়েদের ইমপ্রেস করার ছেলেরা কতরকম প্রতিজ্ঞায় করে , কৈ প্রেম করার সময় কতবারই তো বলছিস দেয়াল টপকিয়ে আমার জন্যে আইসক্রিম নিয়ে আসবি , এসেছিলি একদিনও ?
- তুই বাসায় ফিরে যা , সবাই তোর জন্য অপেক্ষা করছে !
- ফিরে যাওয়ার জন্য তো আসেনি , কেন তুই না বললি আমাকে নিয়ে অনেক দূর চলে যাবি , আমাকে বিয়ে করবি , লাল টুকটুকে শাড়ি পড়িয়ে তোর বউ বানাবি , কোলে করে ঘরে নিয়ে যাবি ,, আহ সেই ভাবতেই ফিলিংস চলে আসছে ! কেন নিবি না বুঝি আমাকে ?
- উফফফফফফফফ! ! তুই আগের মতই রয়ে গেলি , জীবনে জগড়া ছাড়া তো ভালো কিছু করতে পারস নাই ! আচ্ছা তোর হাতটা ধরি ?
অনেক দিনের ইচ্ছে হাত ধরে দু'জন রেইল লাইনের উপরে হাঁটবো !
- লাইসেন্স আছে ? হিহি হিহি ? ঠিক আছে ধর , তবে ট্রেন আসলে ছেড়ে দিবি না তো ? !
- কি মনে হয় , তোর ?
- আগেই তো বললাম ছেলেদের বিশ্বাস নেই , ছেড়েও দিতে পারস ! তবে আমি ছাড়বো না কখনো । এই তোর ফোন বাজছে রিসিভ কর ।
------
আবির, কৈ তুই ?
- এইতো আছি , কেন ?
- একটা খবর আছে !
- জানি তো সে ঘর থেকে পা......
- না সে আত্মহত্যা করেছে ....................................................... ।
কি ??
হঠাত ষ্টেশন মাষ্টার ধাক্কা দিয়ে " হেই মিয়া ! এভাবে ফোন কানে দিয়ে কেউ রেইল লাইনের উপরে দাড়িয়ে কথা বলে ? একটুর জন্য তো এক্সিডেন্ট হত !
আবির বিশ্বাস করতে পারছে না নিজেকে , বিশ্বাস যে হবেও না কখনো তবে একটা বিশ্বাস নিয়ে সে আজও বসে আছে ।
" তুমি আসবে ফিরে , ধরবে এই হাত গুলো
বলবে তুমি কেঁদোনা , ফিরে এসেছি এই দেখো "
" আর বলবে কেঁদোনা তুমি , এই বারই তো শেষ কান্না
বসে আছি আমি তোমার জন্যে , আসো না , ফিরে আসো না "
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now