বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার পরিচিত এক লোক এসে বলল,'ভাই আমাকে ৫০০ টাকা কর্জ দাও, আমি এক সপ্তাহ পর ফেরত দেব।' এক সপ্তাহ পর সে ফেরত দেবে কি না, সে বিষয়ে তো আমার সরাসরি জ্ঞান নেই। আমি টাকা ধার দেব কি দেব না, সে বিষয়ে কেমন করে সিদ্ধান্ত নেব? আমাকে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে- হয় তাকে বিশ্বাস করে টাকা ধার দেব, আর না হলে দেব না। এ সিদ্ধান্ত আমি কেমন করে নেব? তার সমন্ধে আমি যতটুকু জানি তাতে যদি আমার ধারণা হয়, তাকে টাকা দিলে ফেরত পাওয়া যাবে তাহলে ধার দেব। আর যদি মনে হয়, এ লোক ফেরত দেবে না তাহলে ধার দেব না। সত্যি ফেরত দেবে কি না তা সরাসরি জানার উপায় নেই। পরোক্ষ জ্ঞানের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই।
এ উদাহরণ থেকে বুঝতে হবে, 'বিশ্বাস' মানে কী? 'বিশ্বাস' বলতে কী বোঝায়? 'বিশ্বাস' এর সঙ্গা কী? তা হলো চারটি কথা:
১.যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই।
২.অথচ সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
৩.তাই পরোক্ষ জ্ঞান ছাড়া সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই।
৪.পরোক্ষ জ্ঞানের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় এরই নাম 'বিশ্বাস'।
লোকটির উপর বিশ্বাস হলে ধার দেব, অবিশ্বাস হলে দেব না। এখানে মজার ব্যাপার হলো, অবিশ্বাসটাও এক রকমের বিশ্বাস। একটি ইতিবাচক বিশ্বাস, অপরটি নেতিবাচক। অবিশ্বাস মানে এ বিশ্বাস যে, সে টাকা ফেরত দেবে না। টাকা দেওয়া ও না দেওয়া দুটোই বিশ্বাসের উপর নির্ভর করে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now