বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রক্ত টগবগ করা প্রচন্ড উত্তেজনা নিয়ে মোবাইল হাতে বসে আছি । কখনো পায়চারী করছি আবার বসে পড়ছি । অস্বস্থি আর আশংকা সর্বগ্রাসী রূপ নিয়ে আমাকে গ্রাস করতে চাইছে । ভিতরে ভিতরে দুর্বলতা অনুভব করলেও আপ্রাণ চেষ্টা কসরত করছি মেরূদন্ডকে মজবুত রাখতে । সারা দেশে এক মহাপ্রলয়ংকরী ধ্বংসযজ্ঞ শুরু হবে তার পূর্বাভাস ও পরিণতি আমি ঘরে বসেই শুনবো । সরকার পতন আন্দোলনের শান্ত সুবোধ আবহাওয়াকে প্রচন্ড গতি দিতে গণ বিধ্বংসি তৎপরতা না চালিয়ে স্বস্থি পাচ্ছিলাম না । এক মৌলবাদী এম.পির এলাকায় কুটুল খান নির্বাচন করবে । পূর্ব প্রস্তুতি হিসেবে বিরতীহীন গণসংযোগ চলছে । আমাদের নেতা একদল কেন্দ্রিয় পাতি নেতাসহ যাবেন ওই এলাকায় । উদ্দেশ্য কুটুল খানের পক্ষে জোর প্রচারণা । একশ একটি কার পেছনে কয়েক হাজার মোটর সাইকেল সমেত শোভাযাত্রা । ওই গোড়া এলাকার কর্মহীন বেকার ও দরিদ্র জনগোষ্ঠী যাতে জঠর জালা ভূলে গিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে । মৌলবাদীদের মজবুত ঘাটি গুড়িয়ে দিতে দলের হাই কমান্ড কোন প্রকার কার্পণ্য করবে না,তাছাড়া সাধারণ মানুষের মনে ভুতুরে ভীতিকর অবস্থার জন্ম দিতে হবে । গণরায়ে যদি কুটুল খান হেরেও যায় পরবর্তীতে জোর প্রচারণা চালানো যাবে কারচুরির অভিযোগে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now