বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিশ বছর!
--------
হাসান বসরী (রহ.) এর একজন খ্রিস্টান
প্রতিবেশি ছিল। তার বাড়ির হাম্মাম
(গোসলখানা) ছিল উপরতলায়। একটা ফুটো
দিয়ে প্রতিদিন পেশাব এসে হাসান বসরীর ঘরে
পড়তো।
.
তিনি একটা পাত্র রেখে দিলেন। ভর্তি হয়ে
গেলে পরিষ্কার করে আবার পাত্রটা যথাস্থানে
রেখে দিতেন।
.
হাসান বসরী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন।
খ্রিস্টান লোকটা তাকে দেখতে এল। তার চোখ
পড়লো ঘরের ফুটো আর পাত্রটার ওপর।
ভীষণ অবাক হয়ে প্রশ্ন করল:
-কতদিন যাবত এভাবে চলছে?
-বিশ বছর!
.
সাথে সাথে খ্রিস্টান তার ক্রুশ ফেলে দিল।
কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
.
এই ছিল আমাদের আখলাক!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now