বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিপদ,অহংকার,সাধ্য,অবলহেলা ও সফলতা

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X ১।কারও বিপদে হাসবেন না! আপনি জানেন না, একটু পর আপনার জন্য কী অপেক্ষা করছে। সুতরাং নিজের ভালোর জন্য হলেও পরের ব্যাপারে সদয় হোন। : ২। অহংকার করেন? মনে রাখা ভালো, গাছের উঁচু শাখাটির উপরও বিস্তীর্ণ আকাশের অবস্থান। আবার সেই নীল আকাশও ঢাকা পড়ে বিশাল কালো মেঘে! কাউকেই ছোট করার অধিকার আপনাকে দেওয়া হয়নি, সুতরাং বড়াই করার অভ্যাস থাকলে আজই ত্যাগ করুন। : ৩।এটা-সেটা হাজার কিছু করে বেড়ান? ভাবছেন সাহস আছে- তাই ছাড়া পেয়ে যায়? কিংবা ভাবেন, আমি তো মুক্ত পাখি। আমাকে রুখবে সে সাধ্য কার? মনে রাখা ভালো, সাগরে বিশাল আকৃতির যে মাছটি ভরপেটে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলে-- সেই মাছটিও মুক্ত অবস্থায় থাকে। কিন্তু একসময় জালে ধরা পড়ে তার জীবনেরও অবসান হয়! আজ আপনি মুক্ত, ভাবুন না কাল কী হতে পারে? : ৪।অবহেলা করেন যে কোনও কিছুকে? বলেন নাকি এমন-“একটুতেই উতলা হবার প্রয়োজন নেই”? জেনে রাখুন- বিপদের সূত্রপাত হয় ছোট ছোট সব অবহেলা থেকেই। এক্ষেত্রেও উপরের সূত্রটি কার্যকর- “আজ না হয় কিছু হয়নি, জানেন না কাল কী হতে চলেছে”! : ৫।সফল হতে চাই! নিশ্চয় বালিশের উপর মাথা দিয়ে এমনটা ভেবে থাকেন? বালিশটা সরিয়ে রেখে কাজে নেমে পড়ুন। বালিশে মাথা রেখে ভালো ঘুম হয়, কিন্তু বাস্তব কোনও স্বপ্নপূরণের স্থান ঐ বালিশ নয়! বাস্তববাদী হতে শিখুন! শিক্ষার উদ্দেশ্য বই পড়া কিংবা ডিগ্রি অর্জন নয়, : বরং আপনাকে রক্ষা করা, আপনাকে এগিয়ে নেওয়া।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১১ জন


এ জাতীয় গল্প

→ বিপদ,অহংকার,সাধ্য,অবলহেলা ও সফলতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now