বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিপদ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X জনৈক বাদশাহ অনারব এক গোলামের সাথে নৌকায় বসেছিলেন। ঐ গোলাম কখনো নদীতে নৌকা ভ্রমণ করেনি এবং নৌকা ভ্রমণের কষ্টও ভোগ করেনি। নদি দেখে ভয়ে সে কাঁপতে লাগল এবং উচ্চেঃস্বরে চিৎকার করে কান্নাকাটি করতে লাগল। এতে বাদশাহর অবস্থা পরাবর্তন হয়ে গেল, শান্তির পরিবর্তে কষ্ট অনুভব করতে লাগল। বাদশাহ এই অবস্থা সহ্য করতে পারছিল না, অথচ উপায়ও ছিল না। তখন নৌকার মধ্যে এক জ্ঞানীব্যক্তি বাদশাহকে বলল, আপনি যদি আদেশ করেন তাহলে ওকে আমি কৌশলে চুপ করাতে পারি। বাদশাহ বললেন, তাহলে অত্যন্ত উপকার হবে। বাদশাহ বলার সাথে সাথে ঐ গোলামকে নদীতে নিক্ষেপ করে ফেলে দিল। কয়েকবার পানিতে চুবুনি খাওয়ার পর তার চুল ধরে নৌকার সামনে নিয়ে দুই হাত বেঁধে হাইল-বৈঠার সাথে বেধে ঝুলিয়ে রাখল। যখন পানি হতে উপরে আসল,তখন চুপ করে বসল এবং সুস্থ হল। তা দেখে বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, এর রহস্য কি? তখন সে বলল, এ ব্যক্তি প্রথমে পানিতে ডুবার কষ্ট জানত না এবং নৌকার উপর বসে থাকার আরাম সম্পর্কে ধারনা ছিল না। এ রকম সুস্থতার মূল্য ঐ ব্যক্তি অনুভব করতে পারে, যে বিপদগ্রস্ত হয়ে থাকে। , শিক্ষাঃ অতি কষ্ট ও বিপদে মানুষ সামান্য কষ্ট ও বিপদের কথা ভুলে যায় এবং অল্প কষ্টকে সুখ মনে করে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ভালো হয়ে যাওয়ার বিপদ
→ লুকিয়ে থাকা বিপদ
→ মোবারক হোসেন মহাবিপদে
→ গুড্ডুবুড়ার ভীষণ বিপদ
→ গুড্ডুবুড়ার ভীষণ বিপদ
→ সেরা কিশোর গল্প » মোবারক হোসেনের মহাবিপদ
→ কৌশলে বিপদকে মোকাবিলা করুন
→ বিজ্ঞান ডেকে আনছে আজ মহাবিপদ
→ বিপদ-আপদ মানুষের হাতের কামাই
→ ভ্রমণে মহাবিপদ
→ বিপদের সময়ের প্রকৃত বন্ধুর নাম আত্মবিশ্বাস
→ কঠিন বিপদে মুক্তি পেতে বুদ্ধি ও অাত্মবিশ্বাসই যথেষ্ঠ।
→ বিপদের বন্ধু
→ বিপদের বন্ধু আসল বন্ধু
→ বিপদের বন্ধু

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now