বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিখ্যাত মহিলা সাহাবী

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X বিখ্যাত মহিলা সাহাবী হযরত উম্মে উমারা (রাঃ) এর সন্তান হাবীব ইবনে যায়েদ (রাঃ); রাসুলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে দূত হিসেবে পাঠান ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব এর নিকট। মুসাইলামা বিশ্বাসঘাতকতা করে হাবীব (রাঃ) কে এমন নিষ্ঠুরতার সাথে হত্যা করে যা শুনলে লোম শিউরে উঠে। . ঘটনাটি ছিলে এরকম, মুসাইলামা প্রথমেই হাবীব (রাঃ)কে বন্দী করে জিজ্ঞাসা করেঃ - তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল ? - হ্যাঁ। - তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল ? - আমি শুনতে পাচ্ছি না, কী বলছ ? মুসাইলামা তার ডান হাত কেটে দেয়! এভাবেই সে বারবার একই প্রশ্ন করতে থাকল আর হাবীব (রাঃ) একই উত্তর দিতে থাকলেন। প্রত্যেকবার উত্তরের পর পাষণ্ড তাঁর এক একটি অঙ্গ কেটে ফেলছিল। দুই হাত দুই পা কেটে ফেলার পরও তাঁর অবিচলতা দেখে মিথ্যুক মুসাইলামা তাঁর জিহ্বা কেটে আবার জিজ্ঞাসা করল- তুমি কি আমাকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস কর? হাবীব ইবনে যায়েদ (রাঃ) দৃঢ়তার সাথে মাথা নেড়ে অস্বীকার করলেন ভণ্ড নবীর নবুওয়াতের দাবীকে। 'পাষাণ গলে যাবে, এমন একটি কঠিন যন্ত্রণা সহ্য করেও অটল, অনড় ঈমান নিয়ে অবশেষে তিনি প্রান ত্যাগ করলেন। . তাঁর মার কাছে তার সন্তানের মৃত্যুর ভয়াবহ খবর পৌঁছানো হলো। তিনি সব শুনে কিছু বললেন না। বললেন সামান্য একটু কথাঃ "এমন এক ভূমিকার জন্যই আমি তাকে গড়েছিলাম, আমি আল্লাহর ফয়সালায় তুষ্ট, আমি প্রতিদান চাই তাঁর কাছেই। শৈশবে সে 'আকাবার রাতে' শপথ নিয়েছিল প্রিয় নবিজীর হাতে। অনেক বড় হয়ে আজ সে সেই অঙ্গীকারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটিয়েছে।" (সুওয়ারুম মিন হায়াতিস সাহাবিয়্যাত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

→ বিখ্যাত মহিলা সাহাবী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now