বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিজোড় + জোড় = কেন বিজোড়!

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X জোড় আর বিজোড় মিলে কেন বিজোড় হয়? এটাই আজকের প্রশ্ন! আমরা অনেকেই হয়ত খেয়াল করেছি, কোনো জোড় সংখ্যার সাথে একটি বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়। কিন্তু কেন এরকম হয় তা কি আমরা জানি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, আপনাদের কাছে, আমার আরো একটি প্রশ্ন! আপনারা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বলতে কি বোঝেন? আপনারা বলবেন, যে সব সংখ্যাকে ২ দিয়ে ভাগ করা যায় সেগুলো জোড়, বাকিগুলি বিজোড়। আপনাদের কথাটি ঠিক আছে। কিন্তু ব্যাপারটি কি আমরা এভাবে চিন্তা করতে পারি না! জোড় সংখ্যা হল সেসব সংখ্যা, যেগুলোকে জোড়া আকারে সাজানো যায়। আর যেগুলোকে জোড়া আকারে সাজানো যায় না, সেগুলো হল বিজোড়। যেমনঃ ৮ একটি জোড় সংখ্যা। একে আমরা ৪টি জোড়ায় সাজাতে পারি। (১+১) + (১+১) + (১+১) + (১+১) =৮ কিন্তু ৭; এটি একটি বিজোড় সংখ্যা। একে কি আমরা জোড়া হিসেবে সাজাতে পারি? (১+১) + (১+১) + (১+১) + ১ = ৭; এখানে কিন্তু ১ অবশিষ্ট রয়ে গেছে। এবার আপনি যদি এদের যোগ করেন, তাহলে পাবেন ৪ জোড়া + ৩ জোড়া + ১ = ১৫; বা, ৮ + ৬ + ১ = ১৫; যা একটি বিজোড় সংখ্যা। কিন্তু মজার বিষয় হল, বিজোড় + বিজোড় = জোড়। কারণ, উভয়পক্ষেরই অবশিষ্ট ১ এবং ১ যোগ হয়ে জোড়া হয়। তাই বিজোড় + বিজোড়ে জোড় হয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ বিজোড় + জোড় = কেন বিজোড়!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now