বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিজ্ঞানী ক্যোঁৎ ও নাসির উদ্দিন হোজ্জার ঐতিহাসিক ভ্রমণ-০৪ (শেষ)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ৫ প্রায় ৩০ ঘণ্টা ধরে হোজ্জা সেই রহস্যময় যানে বসে আছে । এরমাঝে দুই একবার লোকাটা এসেছিল হোজ্জাকে দেখতে । সতর্ক দৃষ্টিতে হোজ্জাকে দেখেই সে আবার কন্ট্রোল রুমে চলে যায় । উপায়ন্তর না দেখে হোজ্জা নিজেই চলে গেল কন্ট্রোল রুমে । তাকে দেখেই ব্যাস্ত হয়ে গেল লোকটা । -আরে আপনি এখানে এসেছেন কেন ? যান বিশ্রাম নিন ! আর কিছুক্ষনের মাঝেই আমি আপনাকে আপনার দেশে নামিয়ে দিয়ে আসব । -আমার দেশে ! না ! না ! এমন কাজ করবেন না ভুলেও ! সেখানে আমার নামে হুলিয়া জারি হয়েছে, একেবারে মৃত্যুদণ্ড ! -দেখুন আপনাকে যে আমি নামিয়ে দিচ্ছি এই যথেষ্ট, আর কোন কথা বলবেন না ! -আচ্ছা, একটা শেষ কথা তো শুনুন জনাব ! আপনি আমার খোঁজ কিভাবে পেলেন ? -আমার মহাজাগতিক সিগন্যাল রিসিভার যন্ত্রে গত কয়েকদিন আগে এক উদ্ভট ম্যাসেজ আসে । আমার নাম ধারী কোন এক ব্যাক্তি ভবিষ্যত হতে আমাকে জানায়, আমি সময়-পথে ভ্রমণ করতে গিয়ে বেশ বিপদে পড়েছি । আমার যন্ত্রের হাইড্রোজেন সংগ্রাহক ডিভাইস কাজ করছে না । তিনি নিজেই ওই ডিভাইস ঠিক করতে পারবেন তবে সময় একটু বেশী লাগবে । তিনি এখন যেখানে আছেন সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করা নিষিদ্ধ ! তাই তিনি লুকিয়ে ডিভাইসটা ঠিক করার চেষ্টা করছেন । তিনি আপনার সম্ভাব্য দুটো লোকেশানের কথা আমাকে জানান এবং বলেন আপনাকে উদ্ধার করাটা জরুরী, আপনি একজন বিশিষ্ট ব্যাক্তি পৃথিবীর জন্য । আপনি হারিয়ে গেলে পৃথিবীর ইতিহাসে বিশাল গোলমাল হয়ে যাবে ! এবং এ ও বলে সাবধান করেছে আপনি ৩য় মাত্রার বিপদজনক ব্যাক্তি । আপনার সাথে বেশী কথা বলা যাবে না । -আর একটা কথা ? -না ! -একটা মাত্র একটা ! এমন সময় টাইম মেশিনের দরজা খুলে গেল । লোকটা হোজ্জাকে রাস্তা দেখিয়ে বললঃ যান আমরা ঠিক সময়ে এসে পৌঁছিয়েছি ! -আপনার নামটা জানার বড় কৌতূহল ছিল জনাব ! -বিজ্ঞানী ক্যোঁৎ ! হোজ্জার হা হয়ে যাওয়া মুখটা বন্ধ হওয়ার আগেই দরজা বন্ধ হয়ে গেল ! হোজ্জার পকেট হাতড়িয়ে দেখছিল তার কাছে সেই দিরহামগুলোর কোনটা অবশিষ্ট আছি কিনা । নাহ নেই ! হতাশায় হোজ্জা নুইয়ে পড়ল । এমন সময় তার ছেড়া পকেট থেকে একটা এক দিরহামের কয়েন পাশের ঝোপে পড়ল । হোজ্জা ছুটে চলল মোমবাতি কিনতে । ____________________


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ বিজ্ঞানী ক্যোঁৎ ও নাসির উদ্দিন হোজ্জার ঐতিহাসিক ভ্রমণ-০৪ (শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now