বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিদায় রমজান ----------------

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X কত সুন্দর ছিল, বাবা ছিলেন,আমি ছিলাম মা ছিলেন, ভাই বোন, আর আমার ছোট্ট মিষ্টি বাবা সোনাটা ছিল । ছিল চোখে মুখে হাসি খুশি আনন্দ।নামাজ রোজা তিলাওয়াত, সবাই মিলে , সব মিলিয়ে একটা সুন্দর রমজান কেটে যেতো।আনন্দের সাথে রমজানকে বিদায় জানিয়ে ঈদ কে বরণ করে নিতাম। সেই আনন্দের মুহুর্তে ক্ষনীকের জন্যও ভাবিনি , পরের রমজান এ আমাদের সুন্দর সময় টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাবিনি এই রমজান টা আমাদের এত বেদনাদায়ক হবে। ভাবিনি রমজানের বিদায় এর সাথে কিছু আপন মানুষেও বিদায় দিতে হবে। ভাবিনি এই রমজানে আমরা তিনটি মানুষ তিনটি দেশের বাসিন্দা হয়ে যাবো। কি অদ্ভুত না, যা কোন দিন কল্পনাও করি নি। এই নিষ্টুর সময় আমাদের থেকে আমাদের খুশিটা কেরে নিবে ভাবিনি এই ভয়াবহ দিনের কথা গুলো।আজও ভাবছিনা, হয়তো এর পরের রমজানে আমিই থাকবো না।আগে তো ভাবিনি, না ভাবলেও যে যা হবার তা হবেই। তাই আগে থেকেই ভেবে নিচ্ছি, হয়তো পরের রমজানটা আমার জন্য নয়। হয়তো এটাই আমার শেষ রমজান। সেই ভাবেই প্রস্তুতি নিতে হবে আমায়। আর কোন দিন কালকের জন্য আশা করবো না, এখন প্রতিদিনই জীবনের শেষ দিন বলে ধরে নিবো, তাহলে আর আফসোস থেকে যাবে না। প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুতি নিবো আমার বাবার মত । শুধু আমি নই সবাই নিন, প্রতিদিন ই মৃত্যুর প্রস্তুতি। মৃত্যু বলে আসবেনা, হয়তো এক্ষুনই আসবে।রমজান শেষ হয়তো জীবন ও শেষ। রমজানকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, সেই সাথে জীবনকেও হয়তো। তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকাই উত্তম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

→ বিদায় রমজান ----------------

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now