বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিদায় ঘাট

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X দিন তারিখ ঠিক মনে নেই। মনে আছে টুকরো টুকরো মুক্তার দানার মতো চিক চিক করা কিছু স্মৃতি। যা অলস কোন দুপুরে বা নিঃসঙ্গ কোন বিকেলে অন্য রকম এক অনুভূতির জন্ম দেয়। নিয়ে যায় আমাকে দূর থেকে বহু দূরে। ভালোবাসার স্বপ্নীল এক ভুবনে। তখন একটি নামই হৃদয় থেকে উৎসারিত হয়। আর সে হচ্ছো ‘নিলা’ তুমি। হ্যাঁ ‘নিলা’ তোমাকে মনে পড়ছে। এই ভিজে দুপুরে তুমি যেন বৃষ্টির দানার মতো ঝরে পড়ছো আমার সমস্ত সত্ত্বা জুড়ে। জীবনে কখনই তোমাকে লিখতে গিয়ে আমার কলম থেমে যায় নি। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে পঠিত বিষয়। অথচ এখন তোমাকে নিয়ে বা আমাদের ফেলে আসা ভালবাসার স্মৃতির কথা লিখতে বসে কেবলই কলম থেমে যাচ্ছে। কিছুতেই স্বাভাবিকভাবে লিখতে পারছি না। মনে পড়ছে সেই বিষণœ বিকেল-দিনের আলো নিভৃতে খুব বেশি দেরী নেই তখন। তুমি এলে যেন অন্য এক মূর্তী ধরে আমাদের চির চেনা সেই বিদায় ঘাটে। বিশ্বাস করো তোমাকে ঠিক চিনতে পারছিলাম না সেদিন। কেমন যেন অচেনা মনে হচ্ছিল তোমাকে। তোমার চোখের দিকে তাকাতেই তুমি দৃষ্টি ফিরিয়ে নিলে তারপর এক অচেনা কন্ঠে বললে- কাল থেকে আর আসবো না, আমাকে ক্ষমা কর। -কিন্তু কেন? -কারণ এখন আমি অন্য একজনের বাগদত্তা। বিশ্বাস না হয় দেখ এই তার প্রমাণ। তাছাড়া, তুমি যখন তোমার লেখা-লেখি... -থামলে কেন? -না বুঝেছি তোমাকে... .. আমি চললাম। তুমি থাকো তোমার লেখা-লেখিকে নিয়ে। চলে গেলে তুমি আমাকে বুঝার ভান করে না বুঝে। আমার চেনা পৃথিবী মুহূর্তেই অচেনা হয়ে গেল। সময় চলে যায় ঠিক তার মতো করে। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কোন কিছুই হয় না নির্মাণ। মনে হয় সব কিছুই আজ ভেঙে পড়ে তোমার অভাবে। কিন্তু আমি আজও বুঝতে পারি না। একটা আঙটিতে কী এমন শক্তি ছিল যে মুহূর্তই তুমি চেন্জ হয়ে গেলে। না কি তুমি চেন্জ এর মধ্যেই ছিলে? না কি আমার লেখক সত্ত্বা তোমাকে আমার কাছ থেকে অনেক বেশি দূরে ঠেলে দিল। যা এক জীবনে আর এক হবার নয়। কেন ভালোবাসা হারিয়ে যায়। কেন দুঃখকে ছুঁড়ে ফেলা যায় না। না কি দুঃখ এখন জীবনের আর এক নাম। বুঝতে পারি না। যাহোক, আরো একদিন- মনে কি পড়ে ‘নিলা’ মধু মেলার কথা। সেদিন কলেজ থেকে আমি আর তুমি সোজা মধু মেলায় গিয়েছিলাম। হেঁটে ছিলাম কপোতাক্ষের পাড় ধরে। যেতে যেতে পথে তুমি শুনিয়েছিলে- নজরুলের সেই বিখ্যাত গান-‘‘মোরা আর জনমের হংস মিথুন ছিলাম...” আর আমি তোমাকে কবির স্মৃতি বিজড়িত ‘‘বিদায় ঘাট” এ বসে শুনিয়েছিলাম মধু কবির সনেট-‘‘আশার ছলনে ভুলি...” আজও মধু মেলা বসে। মধু প্রেমীদের পদচারণায় মুখরিত হয় মধু চত্তর। কিন্তু কোথায় তুমি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ বিদায় ঘাট

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now