বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিচিত্র খাবার
————Melon Gunguly
বিচিত্র সব খাবারের গল্প শুনতাম।
সব চেয়ে মজার লেগেছিল ঝলসানো উটের কাবাবের গল্প।
আরব দেশে রাজা বাদশাহদের বিয়েতে অমন উটের কাবাব বানায়।
গিনেস বুকে ও এই কাবাবের কথা লেখা আছে।
ডিম সেদ্দ করা হয়। সেদ্দ ডিম ভরা হয় মাছের ভেতরে। সেই মাছ বেকড করে
আস্ত মুরগীর ভেতরে ভরা হয়। সেই মুরগী বেকড করে ভেড়ার ভেতরে ভরা হয়।
সেই ভেড়া বেকড করে উটের ভেতরে ভরা হয়। সাথে দেয়া হয় চাল আর আলু।
এই বার অনেক সময় নিয়ে উট ঝলসানো হয়।
ঝলসানো শেষ হলে মেহমানদের সামনে পরিবেশন করা হয়।
মেহমানরা ছুরি দিয়ে কেটে কেটে অদ্ভুত সেই উটের মাংস খায়।
শুনে বেশ ভালই মনে হচ্ছে। সময় সুযোগ পেলেই খাব।
এত কথা জানলাম রিচারড স্টারলিং -এর দ্যা ফেয়ারলেস ডিনার বই থেকে।
মারিয়ানা আইল্যান্ডে একটাই মাত্র শহর। নাম গ্রারাপান।
গ্রারাপানে হোটেল , ক্যাফে আর বারের অভাব নেই। এক কানা গলিতে আছে কোরিয়ান একটা ক্যাফে। নাম মনে নেই। হতে পারে নামটা - চঙ মং গং বা ধুন ফুং সাং । ওখানে এক টিন বিয়ার কিনলেই সিরামিকের এক পিচ্চি বাউলে করে ঝলসানো বেগুনের ফালি দেয়। ফালিগুলো একদম দেশলাইয়ের কাঠির সমান সরু। উপরে সাদা তিল আর লাল মরিচের কুঁচি দেয়া। পাতলা সয়াসসে ভেজানো থাকতো বেগুনের ফালিগুলো।
আমরা লোভির মত যেতাম ওখানে । অদ্ভুত একটা জিনিস বিক্রি হত- জ্যান্ত অক্টোপাস। কথা হল রেস্টুরেন্টে আবার জ্যান্ত অক্টোপাস বিক্রি হয় কেমন করে ? সেটাই বলছি।
জ্যান্ত একটা অক্টোপাস কেটে কুঁচি করে সিরামিকের বাউলে করে নিয়ে আসা হয় টেবিলে। তখনও সে টা কিলবিল করে নড়ছে। খদ্দের কাঠি দিয়ে তুলে নেয় অক্টোপাসের টুকরো। ভিনেগার আর সয়াসসে চুবিয়ে চিবিয়ে চিবিয়ে খায়। সাথে থাকে চাইনিজ বাঁধাকপি বা মূলার ঝাল আচার। যেটাকে কিমচি বলে (kimchi) । কাঁটা অক্টোপাসের টুকরো গুলো তখনও কিলবিল করে খদ্দেরের মুখের ভেতর থেকে বের হয়ে যেতে চায়।
দেখার মত এক দৃশ্য।
অকিশট বলে একটা পানীয় খায়। গ্লাসে করে কোরিয়ান মদ সুজু (soju) নেয়। সেই গ্লাসে ডুবিয়ে দেয় একটা জ্যান্ত অক্টোপাসের ঠ্যাঙ। তারপর আরকি। এক ঢোকে গিলে ফেলে।ওটা কিলবিল করতে করতে নেমে যায় গলা দিয়ে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now