বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিবি ফাতেমা (রাঃ) এর নছিহত (১)

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম।। বিশ্ব দুলালী হযরত ফাতেমা (রাঃ)-এর নিকট প্রতিদিন অসংখ্য নছিহত লাভ করার জন্য আগমন করতেন।তাঁর অমূল্য নছিহত চরিত্র গঠন ও নৈতিক বিশুদ্ধতা অর্জনের জন্য খুবই অর্থবহ ছিল। নিম্নে বিবি ফাতেমা (রাঃ)কতিপয় নছিহত দেওয়া হলোঃ ১/'প্রিয় ভগ্নিগণ! আপনারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।নামাজে গাফিলতি করবেন না। কারণ নামাজ হলো মহান আল্লাহ তায়ালার প্রতি বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠতম মাধ্যম।আপনারা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন।কেননা পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ।। পর্দা রক্ষা করা স্ত্রী লোকের প্রধান লক্ষ্য।সংসারে শ্বশুর-শ্বাশুরী ও গুরুজনদেরকে সর্বদা ভক্তি শ্রদ্ধা করবেন এবং খেদমতপর মাধ্যমে তাদের মন জয় করার চেষ্টা করবেন। আপনারা জেনে রাখুন! মানুষের জীবনে পাড়াপড়শি ও প্রতিবেশীদের এক বিরাট হক রয়েছে। তাদের এই হক যথার্থ ভাবে আদায় করার প্রতি সর্বদাই সচেষ্ট হতে হবে।কেননা প্রতিবেশীদের সাথে ঝগড়া-বিবাদ ও মন কষাকষি অমঙ্গল ডেকে আনে। ২/আমার মা ও বোনেরা! দুঃখে পড়ে না বিপদের সময় অধৈর্য হয়ে অনেকেই আল্লাহর প্রতি নানা ধরনের কটুক্তি করে থাকে।ইহা হারাম।ইহাতে ইমান নষ্ট হয়।প্রিয় ভগ্নিগণ! সুখ ও দুঃখ মানুষের জীবনে আপেক্ষিক বস্তু। একচ্ছত্র সুখ ও একটানা দুঃখ কখনও মানুষের জীবনে দেখা দেয় না।সুখের সময় আল্লাহকে ভুলে যাওয়া এবং দুঃখের সময় নিরাশ হওয়া প্রকৃতই অমানুষিকতা।এই অমানুষিকতা জীবনে চরম বিপর্যয় ডেকে আনে। ৩/আমার প্রিয়জনেরা! নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বামী। রুপ যৌবন,সহায় সম্বল কিছুই স্বামীর চেয়ে মূল্যবান ন।। তাই স্বামী কে সবসময় গুরুত্ব দিবেন।কখনো স্বামীর অবাধ্যতা প্রকাশ করবেন না।স্বামীর সেবায় জীবন প্রাণ উৎসর্গ করবেন।অযথা ও অপ্রয়োজনীয় আবদার করে স্বামীকে অপ্রস্তুত করা ও লজ্জা দেওয়া মোটেই উচিৎ নহে। "পতিই সতীর গতি শ্রেষ্ঠ অকিঞ্চন পতি বিনা বৃথা হয় নারীর এ জীবন। হেন পতি সেবা করে ধন্য নাহি হয়, অসার জীবন স্ত্রীর কাটে যে বিফলে। ৪/ হযরত ফাতেমা (রাঃ) নারীদের প্রতি আরও বলেছেন, দেহের খোরাক হচ্ছে খাওয়া-দাওয়া আর রূহের খোরাক হচ্ছে " আল্লাহ" নামের জিকির। আপনারা সর্বদা আল্লাহর নামের জিকির করবেন এবং রূহকে শক্তিশালী করবেন।দোজখের ওপর স্থাপিত হবে চুল হতে চিকন তরবারী হতে ধারাল এিশ হাজার বছরের পথ পুলছিরাত।এই পথ পার হয়ে আল্লাহ পাক প্রদত্ত বেহেশতে প্রবেশ করতে হবে।দোজখের সম্বন্ধে সর্বদাই ভয় রাখবেন।বেহেশত একটি শ্রেষ্ঠতম নিয়ামত।এই নিয়ামত যাদের নসিবে হবেনা তাদের চেয়ে হতভাগ্য আর কেউ হবেনা। ৫/নারীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপন সতীত্ব ও ইজ্জত। নারীর কন্ঠস্বর সর্বদাই সংযত ও সুমিষ্ট হবে।কখনো সে উচ্চস্বরে কথা বলবেনা।দয়া ও ক্ষমা হবে নারীর চরিএের প্রধান ভূষণ।ইয়াতীম মিসকিনদের সাথে কখনো নির্দয়তা প্রকাশ করবেন না।আর যদি কোন সাহায্যপ্রার্থীকে যদি সাহায্য করতে না পারেন তবে মিষ্টিবাক্য দ্বারা বিদায় যানাবেন। #চলবে# ❀ সংগৃহীত ❀ আশা করি,এ সকল নছিহত নারী পুরুষ নির্বিশেষে চরিত্র গঠনের পরম আদর্শ হিসেবে চিরকাল অম্লান থাকবে। পরের পর্ব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

→ বিবি ফাতেমা (রাঃ) এর নছিহত (১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now