বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিবাহ বিভ্রাট

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X তখনও ভোর হয়নি ,রাতের নিরবতা আর চাপ চাপ অন্ধকার ভেদ করে কুনালের বাইকটা ছুটছে ,এন এইচ 34 দিয়ে ।পিছনে সুমী জাপটে ধরে আছে কুণালকে ।কুনাল বুঝতে পারছে আজ সুমি পড়ে যাবার ভয়ে নয় ,অবলম্বনকে কিছুতেই ছাড়তে চাইছে না যেন । ওদের প্রায় তিন বছরের সম্পর্ক ।কুনাল যখন কলকাতার হোস্টেলে থাকতো তখনই ওর সাথে সুমির আলাপ । কুনাল এখন কৃষ্ণনগরে ও রেলের ইঞ্জিনিয়ার ,সুমি মিউজিক নিয়ে ফাইনাল ইয়ারে পড়ছে ,কলকাতায় । দুজনের বাড়িই কিন্তু বেশ অবস্থাপণ্ণ ।কিন্তু সুমির বাড়ি থেকে কিছুতেই কুণালকে মেনে নেবে না ,অগত্যা আজকের এই গৃহত্যাগ । সুমি ভাবছিল, বাবা কুণালকে একবারও না দেখেই রিজেক্ট করে দিলো কি ভাবে?বাবার কোন বাল্যবন্ধুর ছেলের সাথে নাকি সুমির বিয়ে ঠিক করেই রেখেছে বাবা ।বুঝতে পারেনা সুমি ,জীবনটা ওর নাকি অন্যের? একটা ভদ্রগোছের ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে শুভেন্দু ,তিন দিনের নোটিসে ।কুনালের বিয়ের সব আয়োজনই শুভেন্দুর ,একই অফিসে চাকরি করে ওরা । কুনাল স্পষ্ট দেখলো ডাকাবুকো সুমি রেজিস্ট্রি অফিসে নিজের এডমিট কার্ডটার দিকে তাকিয়ে কাঁদছে ,ওর বাবার নামের ওপর এক ফোঁটা জলও পড়লো । রেজিস্ট্রি অফিস থেকে ওরা যখন ওদের নিজেদের সংসারে ওই প্রায় ফাঁকা ফ্ল্যাটে এলো তখন দুপুর ২ টো বেজে গেছে ।ক্লান্ত সুমি ঘুমিয়ে পড়েছিল ।ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কুনাল ভাবছে, সুমি জানেনা কুনালের বাবা- মায়েরও এই বিয়েতে একদমই অমত ।ওর বাবার পছন্দের মেয়েকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল মা ।কিন্তু কুনাল যে পৃথিবীর সব ঐশ্বর্য্য ,সুখ ছাড়তে পারে এই নিষ্পাপ মুখটার জন্য । ঘুম ভাঙলো বেলের তীব্র আওয়াজে ,সুমি উঠে গিয়ে দরজা খুলে দেখলো শুভেন্দুদা দাঁড়িয়ে আছে দু হাতে প্রচুর জিনিসপত্র নিয়ে ।ওদের নতুন সংসারের টুকিটাকি রয়েছে দেখে হাসছিল সুমি । কুনাল এগিয়ে যেতেই দেখতে পেলো ওর বাবা - মা আসছে ,সঙ্গে বাবার বন্ধু অমর কাকু আর কাকিমাও আছেন। সুমির মুখটা পাংশুটে হয়ে গেছে কেন বুঝতে পারলো না কুনাল ।সুমিতো কুনালের বাবা - মা কে চেনেই না । নিজের বাবা - মায়ের সাথে পরিচয় করানোর আগেই সুমি ছুটে গিয়ে অমর কাকুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ।হতবাক কুনাল ভ্যাবলার মতো তাকিয়ে আছে । কুনালের বাবা বিশ্বরূপ গম্ভীর ভাবে বললো ,আমি আমার বাল্য বন্ধু অমরের মেয়ের সাথেই তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম ।হঠাৎ ওকে নিয়ে পালিয়ে বিয়েটা কেন করলে বুঝতে পারলাম না ? কুনাল আর সুমির মুখের চেহারা তখন অবর্ণনীয় ।লজ্জায় সুমির মুখটা লাল হয়ে গেছে ।কিংকর্তব্যবিমূঢ় কুনাল অমরকাকুকে প্রনাম করতে এগিয়ে গেল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ বিবাহ বিভ্রাট
→ বিবাহ বিভ্রাট

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now