বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বইঃ প্রথম ধাক্কায় চিৎপটাং
লেখকঃ শিবরাম চক্রবর্তী
সংকলকঃ এহসান চৌধুরী
প্রকাশকালঃ ২০১১
প্রকাশকঃ আরো প্রকাশন
প্রচ্ছদঃ মুশতাক ইবনে আয়ূব
পৃষ্ঠা সংখ্যাঃ ৮৮
মূল্যঃ ১২০ টাকা
রিভিউঃ
হর্ষবর্ধন আর গোবর্ধন দুই ভাই আসামে কাঠের কারবার করে। কাঠের কারবার করে ভালই দু পয়সা কামিয়েছে।কিন্তু তাদের মনে একটাই দুঃখ, এত এত টাকা কামিয়েছে কিন্তু খরচ করার উপায় নাই। তাই দুভাই সিদ্ধান্ত নিল কলকাতা গিয়ে টাকা উড়াবে। লোকমুখে কলকাতার অনেক সুনাম শুনেছে। তাছাড়া কলকাতায় নাকি মোটরগাড়ি ভাড়া করা যায়। এই জিনিষটায় কখনও চাপা হয়নি। কলকাতায়ও ওদের কাঠের দোকান আছে, কিন্তু ওরা কখনও সেটাও দেখেনি। ম্যানেজার দেখাশোনা করে। ম্যানেজার কলকাতার মানুষ, তাই তার কাছ থেকে কলকাতা সম্পর্কে জানতে চাইল। কিন্তু ম্যানেজারের কথা শুনে দুজনে একটু দমে গেল। কলকাতার লোকজন নাকি মিশুক না। অতঃপর তারা কলকাতা যাবেই সিদ্ধান্ত নিল। সেখানে যা কিছু দ্রষ্টব্য, শ্রোতব্য, থাকতব্য, চাপতব্য সবকিছুই ওরা করবে।
কলকাতায় যাওয়ার পর থেকেই মজার মজার কান্ড করতে থাকে দুই ভাই। কলকাতার মোটর গাড়িনিয়ে মজার কান্ড আছে, সিনেমা দেখা নিয়েও মজার কান্ড আছে। চুল কাটানো নিয়ে দাত তোলা নিয়ে মজার কান্ড আছে। মোটকথা ওরা যেখানেই যায় সেখানেই মজার মজার কান্ড করতে থাকে।
ব্যক্তিগত মতামতঃ
যদি মন খারাপ থাকে, মন কোনও কারনে বিষন্ন থাকে তবে এই বইটি আপনার জন্যই পারফেক্ট। না হেসে যদি থাকতে পারেন তাহলে রোবট ছাড়া আপনাকে কিছুই বলার নেই।
[[ রিভিউ:-মাসুম আহমেদ আদি ]]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now