বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রিভিউঃ
বইঃমৃত্যুদ্বীপ
লেখকঃকাজী আনোয়ার হোসেন।
সিরিজঃমাসুদ রানা
ফ্রান্স সরকারের মৃত্যু পরোয়ানা ঝুলছে মাথার উপর।হেড অফিসের নির্দেশে তাই লুকিয়ে আছে রানা,আর্কটিক এ।আচমকা এল BCI চীফের নির্দেশঃ'রানা,এক্ষুণি রওয়ানা হয়ে যাও।রাশার পোলার আইল্যান্ড এ গিয়ে থামাতে হবে রাফিয়ান আর্মির এটমোস্ফেরিক হামলা।নইলে ভস্ম হয়ে যাবে আফ্রিকা,আমেরিকা,এশিয়া ও ইউরোপ এর বেশিরভাগ দেশ এবং বাংলাদেশ ও।ক্যাপ্টেন নিশাত আপা,দুই মেরিন,রানা নিজে ও তিনজন গবেষক -এই সাতজন চলল শীতল মৃত্যুদ্বীপে।বিপক্কে দুইশ বেপরোয়া,খুনি যোদ্ধা। আর ফ্রান্স থেকে আসা কমান্ডো রা।হামলা শুরু হতে দিশেহারা হয়ে পড়ল রানা।সফেদ বরফের রাজ্যে কোথাও পালাবার রাস্তা নাই,মৃত্যু নিশ্চিত। কিছুই পরোয়া না করে পাল্টা আক্রমণে গেল রানা।কিন্তু স্বপ্নেও ভাবেনি,এমন হঠাৎ করে মৃত্যু ঘটতে চলেছে ওর।
।
ফিলিংসঃ খুবি চমৎকার ।মাত্র ৭ ঘণ্টার অভিযান,দারুণ একটা বই।এই সাত ঘন্টার মধ্যে কতকিছু ঘটতে পারে।আমি প্রথমে বইটা না পড়ে ফেলে রেখেছিলুম।সিম্পল একটা দ্বীপ এখানে কি বা ঘটতে পারে।হাতের কাছে আর কোন বই ছিল না বিধায় এইটা পড়া শুরু করি।আর পরপর আমার ভুলটা ভাংলো। চমৎকার টানটান উত্তেজনা,একশন,রুদ্ধশ্বাস ,রোমান্স,ঘটনার চলমান প্রবাহ আপ্নাকে শেষ পাতা পর্যন্ত বসিয়ে রাখবে।
।
চমকঃ ১:রাফিয়ান আর্মি টা বা কে বা কাদের সৃষ্টি?যখন জানবেন অবাক হবেন ই।
২:রানা,ক্যাপ্টেন নিশাত আপা বন্দি অবস্থা এবং মৃত্যুর মুখ থেকে বাঁচল কিভাবে ? ☺
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now