বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
১৮৭৬ সালে অমর সাহিত্যিক মার্ক টোয়েনের হাত ধরে আমাদের পরিচয় হয় দুঃসাহসী টম সয়্যারের সাথে। ঘরপালানো, অ্যাডভেঞ্চারপ্রিয় কিশোরের কথা ভাবলেই আমাদের মাথায় আসে টম সয়্যার আর হাকলবেরি ফিনের গল্প।
এতিম টম সয়্যার থাকত তার এক আত্মীয়া পলি আন্টির বাড়িতে। পড়াশোনায় খুব অমনোযোগী, দুরন্ত টমের সাথে একদিন বন্ধুত্ব হয় হাকলবেরি ফিনের। ফিন বখাটে হিসেবে বেশ পরিচিত ছিল এবং পলি আন্টির বাধা সত্ত্বেও টম ফিনের সাথে মেলামেশা করতো। এক রাত্রে দু'জনে বাড়ি থেকে পালিয়ে গোরস্থানে দেখা করতে গেল এবং সেখানে দেখে ফেলল একটি খুনের ঘটনা। ঘটনাক্রমে বাড়ি থেকে পালিয়ে যায় দুই বন্ধু এবং অ্যাডভেঞ্চারের টানে গুপ্তধনের খোঁজে হাজির হয় একটি দ্বীপে। সেখানেই তারা আবার সেই পুরানো খুনের ঝামেলায় জড়িয়ে যায়! এ গল্পের শেষ কোথায়? জানতে চাইলে আজই ঘুরে আসুন টম সয়্যারের সাথে।
টম সয়্যার এবং তার বন্ধু ফিন এছাড়াও আরো বেশ কটি অ্যাডভেঞ্চারে একত্রে হাজির হয়েছিল। তাই টানটান উত্তেজনা এবং কৈশোরের নির্মল আনন্দের গল্প জানতে চাইলে আজই শুরু করুন দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়্যার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now