বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বইঃপ্রজাপতি
লেখকঃসমরেশ বসু
পৃষ্ঠাঃ১৮৮
মূল্যঃ২৫০ টাকা(মূদ্রিত)
একটা বই ১৮ বছর নিষিদ্ধ থাকার পর স্বীকৃতি পেয়েছে,কি এমন আছে তাতে?-মূলত এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যেই বইটি পড়া শুরু করেছিলাম।
প্রথম ৫/৬ পৃষ্ঠা পড়তে গিয়ে আমার খুব বিরক্ত লেগেছে,মনে হচ্ছিলো -ধুর!এই বই কেন পড়বো!আসলেই এটা নিষিদ্ধ বই!
বেশ কিছুদিন আর পড়িনি।একদিন কি মনে করে আবার পড়তে নিলাম বইটা।এবং সবচেয়ে মজার কথা হচ্ছে সেই এক বসাতেই আমি বইটা শেষ করেছি!
মুগ্ধ হয়েছি লেখক এর ক্ষমতা দেখে!
একজন গুন্ডা,খারাপ চরিত্রের যুবক সুখেন এর চিন্তাভাবনা এবং তার বর্ণনা এত সুন্দর ভাবে উপস্থাপিত করেছেন লেখক যা সত্যিই বিস্ময়কর!
সমাজ এর উচ্চ শ্রেণীর মানুষদের আসল রূপ,তাদের ক্ষমতার অপব্যবহার এর পূর্ণাঙ্গ বর্ণনা দেয়া হয়েছে এখানে।
আমরা মুখোশ ধারী মানুষ। আমাদের মনে এক,ভেতরে আরেক!কিন্তু সুখেন তার ব্যতিক্রম।সে তার খারাপ দিক লুকিয়ে ভালোর চাদর গায়ে দিয়ে থাকেনা!আর তাই তো সে গুন্ডা!
সুখেন অন্যায় এর প্রতিবাদী!সুখেন অসীম সাহসী।গুন্ডা সুখেন!খারাপ সুখেন!
যে অকপটে তার খারাপ দিক স্বীকার করে!
কিন্তু এর আড়ালে সে ও একজন মানুষ! যার মন আছে,আর আছে ভালোবাসার তীব্র শক্তি!
সবচেয়ে বড় কথা সে কেন গুন্ডা সুখেন হলো!কেন সে আর দশটা সাধারণ মানুষ এর মত সাধারণ সুখেন হলোনা!এটা কি নিয়তি? তবে কেন এই নিয়তি তাকে দেয়া হলো?
সম্পূর্ণ গল্প সুখেন নামের এক ছেলের মুখের ভাষায় অর্থাৎ উত্তম পুরুষে বর্ণিত।
বাবার কাছে সুখেন এর একটা প্রশ্ন খুব ভালো লেগেছে!
"পৃথিবীতে তো আমরা নিজের ইচ্ছাতে আসিনা,তবে জীবনধারণ এর দায় কেন আমাদের নিতে হবে?"
সর্বোপরি "প্রজাপতি" সমাজের হাজার চরিত্রের প্রতিফলন! একজন সাধারণ যুবক এর গুন্ডা হয়ে গড়ে ওঠার কাহিনীর প্রতিফলন! গুন্ডা হয়েও অন্যদের মত সাধারণ মন এর চিন্তা চেতনার প্রতিফলন!
"প্রজাপতি " আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সমাজ ব্যবস্থার অসঙ্গতির চিত্র।
কিছু কথাঃআমি ক্লাস ফাইভে পড়ার সময় বড় আপার টেবিলে স্যার হ্যাগার্ড এর "অ্যালান এন্ড হোলি ফ্লাওয়ার" বইটি পেয়ে তা পড়তে নিয়েছিলাম!
স্বাভাবিক ভাবে দুই পেজও আমি পড়তে পারিনি!অনেক শব্দ উচ্চারণ করতেও পারিনি!মনে হয়েছিলো আপা এসব কি পড়ে!ধুর!
সেই বই কিছুদিন আগে পড়েছি এবং হ্যাগার্ড এর ভক্ত আমি!
কথা গুলি এজন্যেই বললাম,কারণ আমার মনে হয়েছে "প্রজাপতি " পড়ার জন্য নির্দিষ্ট একটা বয়স অতিক্রম করা উচিত।আমার মতে বয়সটা ১৬/১৭ এর ঊর্ধ্বে। কারণ এর কম বয়সী পড়ুয়া দের শুধু বই এ ব্যবহৃত কিছু স্ল্যাং,এডাল্ট কিছু বাক্য চোখে পড়বে!এবং এই ধারণা থেকে সে বের হতে পারবেনা,সেই শব্দ গুলি মাথায় নিয়েই বাকি বই পড়বে আর যথারীতি গভীর অর্থ উপলব্ধি করতে পারবেনা।
তাই তাদের এই বই না পড়ায় ভালো।
বিতর্কিত বই এর ব্যাপারে লিখতে ভয় পাচ্ছিলাম।কারো ব্যক্তিগত চিন্তাচেতনাতে আঘাত করে থাকলে ক্ষমাপ্রার্থী।সবার নিজস্ব চিন্তার প্রতি সম্মান রেখেই বলছি "প্রজাপতি" আমার ভালো লেগেছে।
হ্যাপি রিডিং।
রেটিংঃ ৪/৫
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now