বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভয়ংকর পুকুর-৮

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sifat (০ পয়েন্ট)

X পরদিন সকালে চোরের নিথর দেহটা পাওয়া গেল পুকুর পাড়ে । পুরো শরীরে নখ আর দাতেঁর দাগ । লাশটা দেখেই বুঝা যায় কতটা কষ্ট দিয়ে দিয়ে মেরেছে লোকটাকে । খুব মায়া লাগলো দিপুর । চোখের কোণে জল চলে আসলো ওর ।এ নিয়ে চার চারটা তরতাজা প্রাণ নিল এই পুকুরটা । সেদিনই সাধুবাবার কুঠিরে গেল দিপু । সব কিছু খুলে বলল । সব শুনে তিনি বললেন,"তুমি দুই দিন পরে আসবে । আর এই দুই দিন কেউ যেন পুকুর পাড় না যায় ।" দিপু বাড়ি চলে আসলো । সেদিন বিকালে দিপুর সাথে দেখা হল ওর বন্ধু মিঠুর । ওকেই দেখেই মিঠু বলল,"কিরে বলদ,তোরে তো আজ কাল দেখাই যায় না ।কই থাকিস ?" একটু কষ্ট পেলো দিপু । তবে কষ্টটা লুকিয়ে হেসে ও বলল,"দোস্ত, আমি তো বাড়িতে থাকি । তুই এখন কই যাস ?" মিঠু বলল,"একটু মহুয়ার সাথে দেখা করতে যাবো ।" দিপু বলল,"যেখানেই যাস যা, কিন্তু পুকুর পাড় যাস না বন্ধু ।" মিঠু হেসে বলল,"আরে গাধা পুকুর পাড় যাবো কেন ? তুই জ্ঞান না দিয়ে ভাগ এখান থেকে ।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

→ ভয়ংকর পুকুর-৮

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now