বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তার কিছুদিনবাদেই শহর থেকে ফিরে আসলেন ফাহিম সাহেব । আসতে একটু রাত হয়ে গেল । সেই পুকুরপাড় দিয়ে হেটেঁ বাড়ি যাচ্ছিলেন ।চাঁদটা ভালোই আলো ছড়াচ্ছিল । তালগাছটার কাছে এসে দেখলেন তার চার বছরের একমাত্র মেয়ে ঈশা গাছের গোড়ায় বসে খিল খিল করে হাসছে । অবাক হয়ে ফাহিম সাহেব বললেন ,"মামণি তুমি এত রাতে এখানে কি করছো ?" ঈশা তখন পুকুর পাড় দিয়ে হাটঁতে হাটঁতে পুকুরে নেমে গেল । ফাহিম সাহেবও ঈশা ঈশা বলে পুকুরে নেমে গেল । পুকুরে নেমে উনি বুঝতে পারলেন আসলে কত বড় ভুল করেছেন তিনি । আগেই ভাবা উচিত ছিল তার মেয়ে এত রাতে পুকুরপাড় আসবে কেন ? আর পুকুরেই বা নামবে কেন ? কিন্তু এখন আর পুকুর থেকে উঠে যাওয়ার কোন সুযোগ নেই তার ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now