বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অদ্ভুতভাবে রহমতের গায়েব হওয়ার দুই দিন বাদে রাতে ঐ পুকুরে মাছ ধরতে গেল সাজু । টর্চের আলোয় ও দেখলো পুকুরের কিনারায় বড় একটা বোয়াল মাছ । হঠাৎ চোখের পলকেই উধাও হয়ে গেল মাছটা । একটু অবাক হল সাজু । মাছটাকে খুজঁতে হাঁটু পানিতে নামলো ও । হঠাৎ ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল । পানিতে ভেসে উঠলো ভয়ংকর এক মুখ । চিৎকার করলো সাজু । কিন্তু মুখ থেকে কোন শব্দই বের হল না । বেশিক্ষণ লাগলো না ওর পানিতে তলিয়ে যেতে । পরদিন সকালে লোকজন সাজুর টর্চলাইটটা পুকুর পাড়ে খুজেঁ পেল । তারপর থেকেই গ্রামের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়লো । এতদিন লোকজন এই পুকুরটাকে অন্ধপুকুর বলেই জানতো কারণ এর পানি কুচঁকুচেঁ কালো আর এই পুকুরের পানি কখনও সেঁচা যায় না তাই । কিন্তু সাজু নিখোঁজ হওয়ার পর এই পুকুরটাকে সবাই ভূতের পুকুর নামে অভিহিত করলো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now