বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক. সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে । পুকুর পাড়টা খুব নির্জন আর অন্ধকার নেমে এসেছে সেখানে । পুকুরের অপর পাশের ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের হাকঁ । দিনের বেলাতে জঙ্গলের গাছপালার জন্য সূর্যের আলো ঠিকমত পৌঁছায় না পুকুরে । তাই পুকুরের পানি কুচঁকুচেঁ কালো । ঝিঁ ঝিঁ পোকারা ডাকছে । রহমত শিষ বাজাতে বাজাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল । হঠাৎ দেখলো পুকুরপাড়ে তাল গাছটার গোড়ায় কে যেন বসে আছে ।লোকটার কাছে গিয়ে রহমত জিজ্ঞাসা করলো,"কে আপনি ?" লোকটা মাথা তুলে রহমতের দিকে তাকিঁয়ে ভয়ংকরভাবে গর্জন করলো । লোকটার মুখে কোন ঠোঁট ছিল না । বড় বড় দাঁত কপাটি আর অগ্নিলাল চোখদুটি দেখে ভয়ে সেখানেই হার্টফেল করলো রহমত । আর বাড়ি ফিরলো না ও । সারারাত ধরে ওর বাবা গ্রামের লোকজন নিয়ে ওকে খুজঁলো । কিন্তু কোথাও পেল না । এমনকি পুকুর পাড়েও না ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now