বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"আজ সারাটা দিন মেঘলা আকাশ,বৃষ্টি তোমাকে দিলাম"গানটা গাইতে গাইতে জানলার পাশে এসে,১টা চেয়ার টেনে বসে চায়ের কাপে চুমুক বসাল ইশারা।আজ তার মনটা খুব একদম ফ্রেশ।তার উপর বৃষ্টি পড়ছে,কথায় নেই।বৃষ্টি ইশারার খুব পছন্দ।না চাইতেও এই কাদাঁ-মাটি পূর্ণ বৃষ্টিকেই আপন করে নিয়েছে সে। জানালার ১টা কপাট খুলে দিতেই এক ঝটকা বাতাস এসে তার এলোমেলো চুলগুলোকে একটু দুলিয়ে দিল।ফর্সামতন মুখটাতে বৃষ্টির ফোটাঁ ফোটাঁ পানি পরে চেহারাটাকে আরো উজ্জল করে তুলল।বৃষ্টির দিনে বাইরে তাকালেই অন্যজগতে হারিয়ে যেতে ইচ্ছে করে।ইশারাও ঠিক হারিয়ে গেল।কিন্তু তার ভাবনা ভাঙ্গাল খাটের উপর থাকা মোবাইলটা। কেউ হয়ত মেসেজ পাঠিয়েছে।চেয়ার থেকে উঠে কাপটা রেখে খাটের উপর বসে মোবাইলটা হাতে নিল।হ্যাঁ মেসেজ পর পর ৩টি।কিন্তু ইশারা অবাক হয়ে গেল এটা দেখেযে,এগুলো স্বাভাবিক বা English Version এ লিখা কোন মেসেজ নয় ১টি নকশা পর পর ৩টিতেই একি রকম। ইশারা একটুও না ঘাবড়ে বরংঞ্চ মজা ধরে নিল।কারণ ছোটবেলা থেকেই খুব সাহসী,ডানপিঠে,আর সুন্দরী হওয়ার কারণে যতটা না বন্ধু পেয়েছে তার চেয়ে বেশি পেয়েছে শত্রু।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now