বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন আমরা বন্ধুরা মিলে প্লান করলাম পিকনিকে যাব আমাদের গ্রামের পাশেসা্জংগলে। পরের দিন সকালে সবাই রওনা হলাম পিকনিকের উদ্দেশ্যে। গিয়ে পোউছালাম দুপুরে। তারপর জংগলে আমরা কয়েকজন আগুন জালানোর জন্য শুকনো ডাল-পালা খুজতে গেলাম। খুজতে গিয়ে দেখলাম পুরা জংগল একদম পানিতে ভেজা মনে হয় কাল রাতে বৃষ্টি হয়েছে।
তাই আমরা ঠিক করলাম দুজন করে একেক দিগে যাব ডাল-পালা খুজার জন্য যাতে সহজেই পেয়ে যেতে পারি।
আমার সাথে গেল অপু ও আমার বেস্ট ফ্রেন্ড তাই ওকেই নিয়ে গেলাম।ও আবার সাহসিও আছে আমারও মনের ভিতর সাহস আছে। তারপর আমরা ডাল-পালা খুজতে গেলাম। কিছুদুর যাবার পর পিছনে মনে হচ্ছে কে যেন আমাদের সাথে পা ফালাচ্ছে। আমি অপুকে এই কথা বললাম ও বলল ওউ সেই সব্দ শুনতে পাচ্ছে। আমরা পিছন দিগে ঘুরে দেখি কেউ নেই। আমরা যখন হাটি তখন শব্দ পাই আমরা দুজন থামলে সেই হাটার শব্দও থেমে যায়। তারপর আমরা চার পাশে একটু ঘুরে দেখলাম তাও কারো দেখা মিললনা।
এখন কেমন যেন একটু একটু ভয় লাগছে। আর শরীরটাও যেন কেমন জারিয়ে উঠলো। তাও আমরা সামনের দিগে যেতে থাকলাম আবারো সেই হাটার শব্দ। অপু বলে উঠলো অই কে রে আমাদের ফলো করছিস। কারো কোন সারা শব্দ নেই। একটু পর কই থেকে যেন ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে এখন ভয় আরো বেরে গেল এই গভীর জংগলে বাচ্চা আসবে কই থেকে। আমি অপুকে বললাম এটি যদি ভোউতিক কিছু হয় তাহলে দুজনে একসাথে দেখতে পারবনা তাই দুজনে আলাদা হয়ে গিয়ে একটু ঘুরে দেখে নেই। অপু রাজি হয়ে গেল। আমার আবার গলায় ছিল শরীর বন্ধের তাবিজ। এই তাবিজ থাকলে ভূত সামনে আসবে কিন্তু কোন ধরনের ক্ষতি করতে পারবেনা। অপুর কাছেও এই ধরনের তাবিজ আছে।তারপর আমরা দুজন আলাদা হয়ে শব্দের উৎস খুজতে লাগলাম। এখন আমি যতই সামনের দিগে যাই শব্দ আরো বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে এক সময় পিছনে তাকিয়ে দেখি অপুকে আর দেখা যাচ্ছেনা। আরো সামনে যেতে লাগলাম এখন দেখি বাচ্চাটার কান্নার আওয়াজ আর বাচ্চার আওয়াজ নেই কান্নার আওয়াজ যেন ক্রমশ মোটা আকার ধারন করছে। আর একটু এগিয়ে যেতেই কান্নার আওয়াজ আরো বিশ্রি আকার ধারন করেছে আর খুব পচা আঁশটে আঁশটে গন্ধ বার হচ্ছে। এখন আর একটু সামনে এগিয়ে দেখি। বিশাল আকৃতির এক দেহ গলায় ফাস নিয়ে গাছের মোটা এক ডালে ঝুলে রয়েছে কিন্তু সেটি ছিল তাজা দেখেইতো আমার অবস্থা খারাপ। তারপর আমি পিছন দিগে ঘুরে দিলাম দোর একটু পর দেখি সেই তাজা লাশটি
আমার সামনে তারপর কি হল কিছুই মনে নেই। কিছুক্ষন পর দেখি আমাকে আমার বন্ধুরা মাথায় পানি ঢালছে। আমি কারণ জিজ্ঞাসা করলে ওরা বলল আমি ডাল-পালা খুজতে যাবার পর আর ফিরে আসছিনা কিন্তু অপু ফিরে এসেছে। তাই ওরা আমাকে খুজতে খুজতে এক যায়গায় অজ্ঞান অবস্থায় পেয়েছে। ভাগ্যিস তাবিজ টা সাথে ছিল তা না হলে মনে হয় সেই লাশটি আমাকে মেরে ফেলতো। তারপর বন্ধুদের সাথে ঘটনাটি শেয়ার করলাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now