বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভয় ৪

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান selfiAan Razon (০ পয়েন্ট)

X হামিদ ভাই কে লাশের কথা বলতেই একটু ভেবে বললো "কবে লাগবে ছোটোভাই?" হাসান বলে উঠলো "আমাদের তাড়া নাই।আপনি যখন সুবিধে করতে পারেন" "ঠিক আছে।কোন সমস্যা নাই।শুধু লাশ যারা বাসায় পৌছায় দিবে তাদের কিছু টাকা দিলেই হবে" হাসান বললো "টাকা নিয়ে আপনি ভাববেন না।শুধু দেখেন লাশটা যেন ফ্রেশ হয়।মেয়ে হলে সবচেয়ে ভালো" "মেয়েদের লাশ পাওয়া কঠিন।মেয়েরা সহজে মরে না" আমি বললাম "পুরুষ লাশ হলেই হবে।মেয়েদের স্কীনের নিচে প্রচুর ফ্যাট থাকে।কাটতে তো হবে আমাকেই।চর্বিতে মাখামাখি হয়ে যাবে" হাসান কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকালো।হামিদ ভাই বললো লাশ পাঠানোর আগে জানাবে। তিনদিন পর হামিদ ভাই জানালো "আজ রাতে একটা লাশ আসবে মর্গে।আপনাদের পছন্দমত।কিন্তু লাশ আনতে আপনাদের কিছু কাজ করতে হবে।" "কী কাজ?" "মর্গে যে আজ থাকবে সে হলো সালাম ভাই।তাকে বলা আছে।চাদর দিয়ে লাশ ঢাকা থাকবে।নাম্বার না থাকায় লাশ ড্রয়ারে ঢুকানো হবে না।কাঠের একটা সস্তা কফিনে লাশটা আপনাদের নিয়ে আসতে হবে" "আমাদের?আপনি থাকবেন না?" "থাকার চেষ্টা করবো।যদি না থাকি তাহলে আপনারা গেলেই হবে।ওদের বলা আছে।" "কিন্তু আপনি যাবেন কই?" "লাশের খবরে একা জায়গায় যেতে হবে।পরে এসে আবার লাশ পাহারা দিবো।আপনাদের সমস্যা হবে না।আর রাস্তায় মেডিকেলের আইডি দেখালে পুলিশ ঝামেলা করবে না"। হামিদ ভাই এর কথামত একটু বেশি রাতেই বের হলাম।মেডিকেলে এসে হামিদ ভাই এর দেখা পেলাম না।নতুন লোকটা দেখি ভয়ে অস্থির।লাশকাটা ঘরের ভয় নাকি অবৈধ কাজের ভয় ঠিক বুঝলাম না।লোকটা চাবি দিয়ে দরজা খুলে বাইরে দাড়িয়ে রইলো। আমি লোকটা দিকে তাকিয়ে ঝাঝাল কন্ঠে বললাম "বাইরে দাড়িয়ে থাকবা নাকি?ভিতরে ঢুকে লাশটা আমাদের দেখাও।ধরে কফিনে ঢুকাও" লোকটা পায়ে পায়ে ভিতরে ঢুকে একটা ট্রলির পাশে দাড়ায়।এই ট্রলিটা একটু অন্যরকম।চাকার কাছে ইট দেয়া।নষ্ট ট্রলির ব্যাপার স্যাপার হয়তো!ও নিয়ে মাথা ঘামালাম না।লোকটা সাহস করে সাদা কাপরে ঢাকা লাশটা মুড়িয়ে বেধে ফেলল।তারপর তিনজনে ধরে লাশটা বারান্দায় রাখা কফিনে ঢুকালাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now