বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভুতুরে রাস্তা

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এই ছবিটি কোন ভূতুড়ে এলাকার নয়, নয় কোন পরাবাস্তব জগতের ছবি। কিন্ত অন্ধকার এই সরণী ধরে আপনি যখন এগিয়ে যাবেন তখন আপনি হয়তো সেটাই মনে করবেন! দুপাশের গাছের দাঁড়ানো সারির বুক ছিঁড়ে যে সড়কটি চলে গেছে তাঁর নাম Bregagh Road। আয়ারল্যান্ডের Armoy শহরের কাছের এই সড়ককে গত ৩০০ বছর ধরে পাহারা দিচ্ছে এর দুপাশে দাঁড়ানো বীচ (Beech) বৃক্ষ গুলি। তীব্র বাতাসে এই গাছগুলির ডালপালা যখন নড়েচড়ে উঠে তখন এখানে ভেসে উঠে আলোআঁধারির এক আধিভৌতিক খেলা। অষ্টাদশ শতাব্দীতে এই বীচ বৃক্ষ গুলি এখানে লাগিয়েছিলেন বিখ্যাত স্টুয়ার্ট পরিবার , তখন এই সড়কটি ছিল তাদের নিবাস Gracehill House এর প্রবেশ পথ। বর্তমানে এই বাড়িটি গলফ ক্লাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তখন তাঁরা কি ভাবতে পেরেছিলেন দুই শতাব্দী পরে এই গাছ গুলো পৃথিবীব্যাপী বিখ্যাত হয়ে যাবে এবং ফটোগ্রাফারদের কাছে হয়ে উঠবে তুমুল জনপ্রিয়? কিংবদন্তী অনুযায়ী এই সড়কে রাতের বেলায় অতিপ্রাকৃত ক্ষমতা সম্পন্ন সাদা গাউন পরিহিত এক রমণীকে ঘুরে বেড়াতে দেখা যায়। নিশ্চুপ এই রমণী একাকী পথ ধরে হেঁটে চলে, একটা সময় শেষ গাছটির ভিতরে ঢুকে পড়ে। অনেকের ভাষ্য মতে এই রমণীটি কাছাকাছি কোন বাড়ির দাসী ছিল , যে শত বছর আগে তার মালিকের অত্যাচারে মারা গিয়েছিলেন। আবার অনেকের মতে মহিলাটি একটি প্রেতাত্মা যাকে নিকটস্থ এক জায়গায় কবর দেয়া হয়েছিলো। হ্যালোইন রাত্রির সময় ঐ মহিলার সাথে যোগ দেয় আরও কিছু প্রেতাত্মা যাদেরকে তাঁর পাশে কবরস্থ করা হয়েছিল এবং মারা গিয়েছিল তাঁর মত অত্যাচারিত হয়ে । সত্যিই ভুতুরে ব্যাপার ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ ভুতুরে রাস্তা
→ ভুতুরে রাস্তা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now