বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভূতুড়ে বাড়ি

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X ভয়াবহ এ ঘটনাটি ভেনিজুয়েলার। ১৭০৪ সালের জানুয়ারির এক সকাল। মি. ওয়ানিকুর ও তার পরিবার পাশের মাঠে কাজ করছিলেন। তখন ভেনিজুয়েলা জুড়ে দাঙ্গা চলছিল। ওয়ানিকুরের বাড়িতে হামলা চালায় একদল দাঙ্গাকারী। ঘরের সব মালামাল লুটপাট করে। মাঠের মধ্যে খুন করে ওয়ানিকুরের স্ত্রীকে। এর পর বাপের চোখের সামনে ১৪ জন পুরুষ মিলে ধর্ষণ করে একমাত্র মেয়েটিকে। ঘটনা সইতে না পেরে ওয়ানিকুর দড়ির বাঁধন ছিঁড়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুর ওপর। এ সময়ে তার দুই যমজ ছেলেকে গুলি করে মারে দাঙ্গাকারীরা। ওয়ানিকুরকে অজ্ঞান করে ফাঁসি দেওয়া হয়। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। পরে সেই বাড়িটিতে বাস করতে আসে এক গরিব দম্পতি এবং তাদের পাঁচ বছরের একটি শিশু মেয়ে। বাড়িতে ঢোকার দিন থেকেই তারা লক্ষ করতে থাকেন, রাত নামলেই বাড়িটিতে কাদের যেন উপস্থিতি টের পাওয়া যায়। ভৌতিক বাড়িটিতে প্রায়ই টিনের চালে রাতের বেলা ধস্তাধস্তির আওয়াজ শোনা যেন। তার পরও সেই পরিবার বাড়িটি ছেড়ে যায়নি। বাড়িটিতে থেকে যাওয়ার পরিণাম হয় খুব ভয়াবহ। বাড়ির পাশে একদিন তাদের বাচ্চা মেয়েটাকে পাওয়া যায়। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন। পাশেই পড়ে আছে একটি মেয়ের ছবি। ছবির সেই মেয়েটি ছিল ওয়ানিকুরের ১৪ বছরের মেয়ে, যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তাদের বাড়ির সামনেই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ ভূতুড়ে বাড়িতে ভূতের খোঁজ
→ ভূতুড়ে বাড়ি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now