বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাত ১২ টা।আমি মেঘা পড়াশুনা শেষ করে ঘুমানোর জন্য এখন প্রস্তুতি নিচ্ছি।ঘুমানোর আগে আয়নার সামনে নিজের চুল আচড়ানো একটা স্বভাব আমার।তাই আজও চুল আচড়াচ্ছি আয়নার সামনে।হঠাৎ ঘরের জানালার কাছে কিছু একটা পড়ার আওয়াজ হলো।তারপর জানালার কাছে গিয়ে দেখি সব ঠিকই আছে।কিছু পড়ার চিহ্ন তো পাইলাম না। কিন্তু শব্দ টা তাইলে কিসের হলো।যাই হোক ব্যাপারটাকে স্বাভাবিক ভাবে নিয়ে আবার আয়নার সামনে বসে চুল আচড়াতে লাগলাম।হঠাৎ দেখি আয়না তে একটা সাদা শাড়ি পড়া মেয়ে যাকে হুবুহু আমার মত দেখতে।আর তার চোঁখ থেকে রক্ত পড়ছে।এটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম।যখন আমার জ্ঞান ফিরলো নিজেকে আবিষ্কার করলাম আমাদের গ্রামের কবরস্থানে এবং আমি শুয়ে আছি একটি কবরের ভিতরে।এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই।হঠাৎ আমি একটা অবয়ব দেখতে পেলাম।যাহ একেবারে আমার মুখের সামনে ভাসছে।আর সে আর আন্য কেউ নয়।যাকে আমি আয়নাতে দেখেছিলাম সাদা শাড়ি মরা মেয়ে যে হুবুহু আমার মত দেখতে।আর সেই মেয়েটির মুখ পুরো বিভৎস হয়ে আছে আর চোঁখ দিয়ে রক্ত পড়েই যাচ্ছে।অবয়বটি এবার আমায় বলতে লাগলো "তোর আমি কোনো ক্ষতি করতে চাই না।তুই শুধু রাত বারোটার সময় আয়নার সামনে বসে চুল আচড়াবি না।যদি তুই চুল আচড়াস তাইলে আমি তোর ক্ষতি করে দেবো।বারটার আগে যত খুশি চুল আচড়া আর যাই খুশি কর ওই আয়নার সামনে কিন্তু ১২ টার সময় আসবি না কারণ ওই সময় আমি ওই আয়নার সামনে বসে চুল আচড়াই আর তুই বাড় বাড় আমায় বিরক্ত করিস ওই সময়।তাই যা বললাম মনে রাখিস নইলে তোকে শেষ করে দিবো আমি হাহাহাহাহা...
হঠাৎ করে ঘুম ভেংগে গেলো আমার।ঘুম থেকে জাগা পেয়ে দেখি সকাল হয়ে গেছে।তারপর এদিক ওদিক তাকালাম কই কেউ নাই তো আশেপাশে।আর আমি তো আমার ঘরেই আছি।তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম।এত খারাপ একটা স্বপ্ন দেখলাম কেনো আমি।নাহ রাত জেগে আর ভুতের গল্প পড়া যাবে না।নইলে এসব স্বপ্ন আরো আসবে।তারপর বিছানা ছেড়ে উঠে বিছানা গুছিয়ে নিয়ে একটু আয়নার কাছে গিয়ে আয়নার দিকে তাকাতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম।কেনো আমি অজ্ঞান হলাম? কি ছিলো সেই আয়নাতে?
আমি যখন আয়নার দিকে তাকালাম দেখলাম আয়নার উপর রক্ত দিয়ে লিখা ছিল "যতই প্রয়োজন হোক আয়নার সামনে আসিস না রাত ১২ টার সময় নইলে ক্ষতি হবে তোর"।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now