বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভূত ভয় দেখানো ছাড়া আর কী কী করতে পারে? আমরা বাংলা সাহিত্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে পড়েছি, ভূত অঙ্ক কষে দেয়, ভূত বন্ধুর মতো নির্জন রাস্তা পার করে দেয়, এমনকী ভূত হেলমেট পড়ে মোটরবাইকও চালায়। কিন্তু শেষ পর্যন্ত ভূত একেবারে ‘লাভ মেকিং’-এর ভূমিকায়!
কোনও গল্প উপন্যাসের প্লট নয়, একেবারে বাস্তবেই প্রত্যক্ষ করেছেন বলে দাবি করলেন আমেরিকার ওয়াশিংটনের উত্তর ওয়াহিওর একটি পরিবার। ওই পরিবারের এক সদস্য ডায়ানে কার্লিসেলের দাবি, তাঁর বসার ঘরে তিনি প্রত্যক্ষ করেছেন ভূতের এই কাণ্ড। শুধু প্রত্যক্ষ করাই নয়, এমনকী তাঁর চার বছরের নাতনি কিমোরা সেই ভূতের উদ্দাম ভালবাসার ছবিও তুলে রেখেছে।
কার্লিসেল জানাচ্ছেন, সে এক অদ্ভুত গা ছমছমে অভিজ্ঞতা। বাড়িতে কেউ নেই। লিভিং রুমে তিনি আর তার চার বছরের নাতনি। হঠাৎ তারা হাই হিল পরা এক মহিলার ছায়ামূর্তি দেখতে পান। ওই হাই হিল পড়া মহিলা তাঁর পুরুষ শয্যাসঙ্গীর সঙ্গে ঘনিষ্টভাবে আলিঙ্গনবদ্ধ। তাদের উদ্দাম ভালবাসার বিভিন্ন ভঙ্গির দৃশ্যে চমকে ওঠেন তিনি। ঘটনাটির বিশ্বাসযোগ্যতার জন্যে তাঁর নাতনির মোবাইলে কয়েকটা ছবিও তারা তুলে রেখেছেন। এই হাই-টেক যুগে, ভূত বিপন্ন এই কথাটা তো তাহলে আর বলা যায় না।
দিব্য পান্ত ভূতের জ্যান্ত ছানাপোনারা জোছনায় গা এলিয়ে নেচে বেড়াচ্ছেন। এমনকী তারা বংশবৃদ্ধিতেও মন দিয়েছে। ভূতের এই কাণ্ডকে আমরা স্বাগত জানাতেই পারি।
তথ্যসূত্র: এ এন আই
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now