বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভূতের ভয়ে ‘গৃহহারা’

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X সুইমিং পুল, মেডিক্যাল সেন্টার, খেলার মাঠ অনেকটা এলাকা জুড়ে বিরাট প্রাসাদ। ব্রাজিলের স্থপতি অক্সার নেইমায়ের নকশায় ব্রাসিলিয়ায় গড়ে উঠেছে সে দেশের প্রেসিডেন্টের বাসভবন। নাম ‘অ্যালোভোরাদা’। কিন্তু ভূতের ভয়ে বাধ্য হয়ে সেই বাড়িই পাল্টে ফেললেন ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমের। মাইকেল টেমেরের দাবি ওই প্রাসাদে ভূতের উপদ্রব। তাঁর দাবি ঘিরে সমগ্র ব্রাজিলেই চাঞ্চল্য ছড়িয়েছে। দেশের সব রাজনৈতিক মহলকে চমকে দিয়ে প্রাক্তন বিউটি কুইন তথা স্ত্রী মার্সেলাকে সঙ্গে নিয়ে প্রাসাদ ছেড়েছেন টেমের। স্ত্রী ও সাত বছরের সন্তানকে নিয়ে প্রেসিডেন্ট ফিরে এসেছেন আয়তনে অপেক্ষাকৃত ছোট ভাইস প্রেসিডেন্টের বাসভবনে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী টেমের বলেছেন, ‘‘আমার ওখানে অদ্ভুত কিছু মনে হয়েছে। প্রথম রাত থেকেই আমি ঘুমোতে পারিনি। কেমন যেন গা ছমছম করে। ওখানে যে শক্তি রয়েছে তা শুভ নয়।’’ টেমের জানান, তাঁর স্ত্রীও এমনটাই মনে করেন। শুধুমাত্র তাঁদের সাত বছরের সন্তান মিচেলজিনহো কোনও অভিযোগ করেনি। কয়েকদিন আগেই টেমের জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ‘অ্যালোভোরাদা’ প্যালেসে থাকবেন না। ফিরে যাবেন আগের প্যালেসে। সেইমতো ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যেখানে থাকতেন সেই ‘জাবারু’ প্যালেসেই ফিরে যান। জানা গেছে, মার্সেলা ওঝা ডেকে ‘ক্ষতিকারক শক্তি’কে তাড়াতে চেয়েছিলেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি। গত বছর প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ইমপিচমেন্টের আগে পর্যন্ত জাবুরু প্রাসাদেই থাকতেন তখনকার ভাইস প্রেসিডেন্ট টেমের। দিলমার ইমপিচমেন্টের পর স্বাভাবিকবাভেই প্রেসিডেন্ট হয়েছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট ও তার স্ত্রীব্রাজিলের প্রেসিডেন্ট ও তার স্ত্রী কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদে এখনও কেউ নিযুক্ত হননি। ফলে তাঁর বাসভবনে ফিরতে কোনও অসুবিধা হয়নি টেমেরের।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ ভূতের ভয়ে ‘গৃহহারা’

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now