বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এখন আমি জঙ্গলের পাশ দিয়ে হাঁটছি। এতরাতে কিভাবে যাব? অনেক অন্ধকার। আমার কাছে এক বুদ্ধি আসলো যে, এখন যে রাত আমি এটাকে দিন মনে করলে এবং অনেক মানুষ আছে। এটা মনে করলে ভয় কমে যাবে। এটা ভেবে দেখলাম আরো ভয়ঙ্কর দেখা যাচ্ছে এবং যেন অনেক ভূত দেখা যাচ্ছে। তাই এটা ভাবা ছেড়ে দিলাম । মোবাইল এর লাইট জালালাম। আমি মনে মনে বলতে লাগলাম যদি একটা রিকশা পেতাম তাহলে তারাতারি বাড়ি যেতে পারতাম । আরো এক কি.মি. রাস্তা যেতে হবে। একটা রিকশা বা কোনো গাড়িও নেই। এরচেয়ে ভালো মোবাইলে তাওহিদ এর সাথে কথা বলতে বলতে যাই। তাহসিন মনে হয় এত খোনে তার বাড়ি চলে গেছে। আমি তাওহিদকে ফোন দিলাম। কিন্তু সে ধরছে না। ১০ বার ফোন দিলাম কিন্তু বলছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ধরছে না। মনে হয় তার মোবাইল এর চার্জ নেই।
এরচেয়ে ভালো ভয় পাওয়া বাদ দেই। মোবাইলে মজার মজার গল্প পড়তে পড়তে বাড়ির দিকে যাই । তাই গল্পেরঝুড়িতে গিয়ে মজার গল্প বিভাগে গিয়ে গল্প পড়তে লাগলাম। পড়তে পড়তে বাড়িতে পৌঁছে গেলাম। এবং দীর্ঘ শ্বাস নিলাম। এখন নিজ ঘরে গিয়ে বিছানায় শুয়ে রইলাম এবং মনে মনে বললাম, আজ বেঁচে গেছি। এতদিন তো শুনেছি এখান দিয়ে গিয়ে আর কেউ বেঁচে আসতে পারেনি। ভূত তো এমনেই ধরে ফেলবে। নাকি অন্য কিছু আমার মনে হয় কোনো মানুষ এতদিন এমন করেছে। নাকি আবার তাদের দুইজনকে ভূত দোঁড়লো।
কাল সকালে দেখতে হবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now