বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভূত মন্ত্র ১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বাবলুকে একা বাসায় রেখে তার বাবা মা ভৈরবে বেড়াতে গেছেন । সকালের ট্রেনে গেছেন,ফিরবেন রাত ৯টায় । এই এত সময় বাবলু একা থাকবে না । না,ঠিক একা না,বাসায় কাজের বুয়া আছে । বাবলুর খুব ইচ্ছা ছিল সেও ভৈরবে যাবে । অনেক দিন সে ট্রেনে চড়ে না । তার খুব ট্রেনে চড়তে ইচ্ছা করছিল । তা ছাড়া ভৈরবে ছোট খালার বাড়িতেও অনেক মজা হবে । ছোট খালার বাড়িটা নদীর ওপরে । নিশ্চয় নৌকায় চড়া হবে । বাবলুর অনেকদিন নৌকাতেও চড়ে না । তাকে ইচ্ছে করলেই নিয়ে যাওয়া যেত । কিন্তু বাবলুর বাবা মনসুর সাহেব তাকে নেবেন না । তিনি চোখ মুখ কুঁচকে বললেন,নো নো নো । বাচ্চা কাচ্চা নিয়ে বেড়ানো আমি পছন্দ করি না । তুমি বাসায় থাক । হোম ওয়ার্ক শেষ কর ।** বাবলু ক্ষীণ গলায় বলল,হোম ওয়ার্ক শেষ করে রেখেছি । *শেষ করলে অন্য কাজ কর । দেখি অংক বই নিয়ে আস,দাগিয়ে দেই । অংক করে রাখ ভৈরব থেকে ফিরে এসে দেখব । *বাবলু অংক বই নিয়ে এলো । মনসুর সাহেব বিশটা অংক দাগিয়ে দিলেন । *সব করবে । একটা বাদ থাকলে কানে ধরে চড়কিপাক খাওয়াব । সারাদিন আছেই শুধু খেলার ধান্ধায় । বাবলুর চোখে পানি এসে গেল । সারাদিন সে তো খেলার ধান্ধায় থাকে না । খেলাধুলা যা করার স্কুলেই করে । বাসায় ফিরে বাবার ভয়ে চুপচাপ বই নিয়ে বসে থাকে । বাবলু তার বাবাকে অসম্ভব ভয় পায় । বাবাদের কোন ছেলেই এত ভয় পায় না,বাবলু পায়,কারণ মনসুর সাহেব বাবলুর আসল বাবা না,নকল বাবা । বাবলুর আসল বাবার মৃত্যুর পর তার মা একে বিয়ে বিয়ে করেন । তবে লোকটা যে খুব খারাপ তাও বলা যাবে না । বাবলুকে তিনি প্রায়ই খেলনা ,গল্পের বই এইসব কিনে দেন । কিছুদিন আগে দামি একটা লেগোর সেট কিনে দিয়েছন । তবে বাবলুর সব সময় মনে হয় তার আসল বাবা বেচে থাকলে লক্ষ গুণ বেশি মজা হতো । বাবা নিশ্চয়ই তাকে ফেলে ভৈরব যেতেন না । বাবলু কোথাও যেতে পারে না । বেশির ভাগ সময় সোবহানবাগ ফ্ল্যাটবাড়ির তিনতলাতেই তাকে বন্দি থাকতে হয় । মাঝে মাঝে তার এমন কান্না পায়! তার কান্না দেখলে মা কষ্ট পাবেন বলে সে কাদে না । তার খুব যখন কাদতে ইচ্ছে করে তখন সে বাথরুমের দরজা বন্ধ করে কাদে । বের হবার সময় চোখ মুছে এমনভাবে আসে যে কেউ বুঝতে পারে না । বাবলুর বসার ঘরে অংক বই নিয়ে বসেছে । মনসুর সাহেব বিশটা অংক দাগিয়ে দিয়ে গেছেন । এর মধ্যে সে মাত্র একটা অংক করেছে । অংকগুলি এমন কঠিন । বুয়া গ্লাস ভর্তি দুধ রেখে গেছে । দুধ খেতে হবে, না খেলে সে নালিশ করবে । গ্লাসটার দিকে তাকালেই বাবলুর বমি আসছে । সে অংক করছে গ্লাসটার দিকে না তাকিয়ে । এই সময় দরজায় খট খট শব্দ হলো । বাবলু দরজা খুলে দিল । সাত আট বছর বয়েসী দুষ্টু দুষ্টু চেহারার একটা ছেলে দাড়িয়ে আছে । খালি পা । পরনে সাইজে বড় একটা প্যান্ট ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ সেরা কিশোর গল্প » ভূত মন্ত্র
→ ভূত মন্ত্র - হুমায়ূন আহমেদ
→ ভূত মন্ত্র ২
→ ভূত মন্ত্র ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now