বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঘটনাটি ১৯৩০-১৯৪০ সালের মধ্যে ঘটেছিল।তখন এক গ্রামে এক লোক বাস করত।সে ভিনগ্রাম থেকে এক মহিলাকে বিয়ে করে আনে।প্রথম দিকে সুন্দর সংসার গড়ে উঠলে ও বিপদ শুরু হয় পরে।ওই দম্পতির একটি ছেলে সন্তান।যখন সন্তানটির বয়স তিন থেকে পাঁচ বছর তখন হঠাৎএকদিন বাচ্চাটি তাদের মাঝে ঘুমের মধ্যে মারা যায়।লাশে কোনো আঘাতের চিহ্ন ছিল না।তাদের আরো একটি সন্তান ছিল।সেই সন্তানটিও ৩-৫ বছরের ছিল।সেও একইভাবে মারা যায়।একদিন সেই দম্পতির প্রতিবেশীরর বাসায় মেহমান আসায় তারা তাদের দুই সন্তান কে তাদের কাছে ঘুমাতে পাঠাল।কিন্তু পরের দিন সেই দুইজন বাচ্চাও একই ভাবে মারা গেল।এটা নিয়ে অনেক বলাবলি হয়েছিল,কিন্তু তা স্থায়ী ছিল না।আরেকটি ব্যাপার হলো দম্পতির ওই মহিলাটি যেই বাসায় বেড়াতে যেত সেই বাসাতে যদি কোনো ৩-৫ বছরের শিশু থাকত তারা পরের দিন একই ভাবে মারা যেত।তাই,গ্রাম থেকে সেই মহিলাটিকে ডাইনী অ্যখ্যা দেয়া হলো।মহিলা টিকে গ্রাম থেকে বের করার ঘোষণা দেয়া হলো।কিন্তু তার স্বামী তার প্রতিবাদ করায় তাকে লজ্জাজনক শাস্তি দেয়া হয়।যা দেখে তার স্ত্রী পাগল হয়ে যায়।সাতদিন পর মহিলাটি নিরুদ্দেশ হয়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now