বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"ভূত" "ভূত"

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Biplob Ahmed ( Fahim)(guest) (০ পয়েন্ট)

X সত্যি বলছি আমি ভূতকে ভয় পাইনা।সত্যিকারের ভূত আছে কিনা তা আমি জানি না আমি যখন পঞ্চম শ্রেনীতে পড়ি তখন আমি আমাদের স্কুলে রাতে কোচিং করতাম।আমি প্রতিদিন কোচিং শেষ হলে একা একা বাড়ি ফিরতাম।স্কুল থেকে আমাদের বাড়ি ফেরার রাস্তা খুব ভয়ংকর।আমি পঞ্চম শ্রেনীতে থাকার সময় আমাদের গ্রামের একটি বাগানে এক মহিলার লাশ পাওয়া যায়।তার পা উপরে মাথা নিচে দিয়ে একটি গাছের সাথে হেলান দেওয়া ছিল। লাশটা দেখতে ছিল খুব ভয়ংকর।লাশ তাদের নিজ বাড়িতে আনা হয়। আশপাশের সব মানুষ লাশ দেখতে আসে।যে লাশ দেখে তার মনে ভয় ঢুকে যায়।আমিও লাশটা দেখি আর আমার মনে ভয় ঢুকে যায়।তারপর থেকে আমাদের গ্রামের কেউ রাতে ঘর থেকে বের হত না।তিন চার মাস পর সবার মন থেকে ভয় দূর হয়ে যায়।সবাই আবার আগের মত চলাচল করে।এভাবেই আমার পঞ্চম শ্রেনী সমাপ্ত হল। ষষ্ঠ শ্রেনীতে ওটার পর আমার মাছ ধরার শখ জাগে।বর্ষাকাল আসে চারদিকে পানি।আমি তখন আমার চাচাতো ভাইকে নিয়ে মাছ ধরতে যাই।আমার চাচাতো ভাই আমার থেকেও ছোট।আমি আর আমার চাচাতো ভাই রাতে টেটা দিয়ে মাছ ধরতে যাই।আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমরা মাছ ধরতে যাই।তখন আমার মনে একটুও ভয় হয় না।এভাবেই বর্ষাকাল চলতে থাকে।বর্ষাকালের শেষ সময় চারদিকে পানি চিকচিক করে।একদিন রাতে গেলাম সাত তাল গাছের নিচে মাছ ধরতে।সেদিন আমার চাচাতো ভাই ছিলনা আমার সাথে ছিল আমার এক বন্ধু ।সে ভয় পেত তবুও তাকে সাহস দিয়ে আমার সাথে নিয়ে যাই।সেদিন ঘটলো এক অবাক কান্ড।চারদিকে কেউ নেই।সাত তাল গাছের নিচে আমরা দুজন।আমার মনে পড়ে সেই আগের ঘটনা।আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়।তারপর আমরা একটা বিকট শব্দ শুনতে পাই।আমাদের চারপাশে পানিতে কি জানি পড়তে থাকে।তাল গাছে চেয়ে দেখি আগুন। আমরা দুজন দৌড়াতে দৌড়াতে এক বাগানে এসে বসলাম।আমাদের মুখ থেকে একটুও কথা বের হলো না।আমরা চিৎকার করছি আমাদের কথা কেউ শুনতে পেল না।চারদিকে বাতাস ছেড়েছে।আমার মনে হচ্ছে বাতাসের সাথে কে জেনো আসছে।কিছু সময় পর বাতাস থেমে গেল।আমরা খুব কষ্টে বাড়ি গেলাম।এই জীবনে প্রথম খুব বেশি ভয় পেলাম। বিঃদ্রঃ সত্যি কারের কি ভূত আছে তা আপনারা জানিয়ে দিন।আপনাদের মতামত জানতে চাই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮১ জন


এ জাতীয় গল্প

→ "ভূত" "ভূত"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now