বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মানুষ জন্মগত ভাবে মানুষ হলেও প্রকৃত মনুষত্ব দ্বারা মানুষ হতে অনেক কিছু করতে হয়। আর সেই অনেক কিছুর মধ্যেই থাকে অনেক হাসি, খুশি।তার চেয়ে বড় কথা হলো প্রত্যেকটা মানুষের কিছু না কিছু চাওয়া পাওয়া আছে।সেই সেই চাওয়া পাওয়ার মধ্যেই আছে হাজারো অভাব আর অসংখ্য চাহিদা।
কোন একটা প্রবাদ বাক্যে হয়তো পড়েছিলাম,যে যা চায় তা পায় না,যা পায় তা চায় না ।
তবে এই কথাটা খুব সহজে বলতে, লিখতে পারলেও এর প্রকৃত অর্থটা আজও পুরোপুরি বুঝতে পারিনি।.
.
আমাদের সমাজে তো মানুষের অভাব নেই, কিন্তুু সুন্দর মনের মানুষের অভাব আছে।এটা আমার কথা নয়,অনেক বড় মনীষীর কথা।তাহলে এবার কথা হলো সুন্দর মনের মানুষ কারা?
সবাই হয়তো বলবে যাদের অনেক টাকা আছে,বাড়ি গাড়ি আছে দরিদ্র মানুষকে সাহায্য করে তারা।
তবে আমি মনে করি,
আমি কিন্তুু আমার কথা বলছি,
যাদের মন মানসিকতা সুন্দর ,উত্তম চারিত্রিক ব্যবহার,অর্থাৎ যার ব্যবহারে কোন মানুষ কষ্ট পায় না, সেই হলো প্রকৃত মনুষত্ব গুণাবলি বিশিষ্ট সুন্দর মনের মানুষ।এখন প্রশ্ন হলো এরকম মানুষ আমাদের দেশে সমাজে কয়জন আছে?
আর যদি থেকেও থাকে তাহলে দেশের সমাজের এ অবস্থা কেন? দ্বীতিয় কথা হলো তারা যদিও তাকে তাহলে তারা একাই কি আমাদের দেশের সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারবে? না আমাদের সবাইকে এর জন্য কাজ করতে হবে?
কথায় কথায় অন্য দিকে চলে গেলাম,আসলে আমি যেটা বলতে চেয়েছি বা বুঝাতে চেষ্টা করছি তা হলো" বহুরূপী মানুষ"।
তাহলে সে কথাতে যাই,
.
আমাদের দেশে বা সমাজে সাধারণতো বড়লোক, ধনী এবং গরীব লোক আছে।এটা আমার মতে, এখন অন্য কে কি মনে করলো তাতে আমার আসে যায় না!
কিন্তুু অনেক মনীষীরা বা জ্ঞানীরা দেশের বা সমাজের মানুষ গুলোকে দুই ভাগে ভাগ করেছে।ঠিক ভাগ না বললেও ধরনের বলেছে।
আবার কেউ কেউ উচ্চবিত্ত,মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এ তিন ভাগেও ভাগ করেছে বা ধরনের বলেছে।আবার সেই মানুষ গুলোও কিন্তুু বড়,ছোট বা বৃদ্ধ , যুবক- যুবতী আছে।তাদের মধ্যে আবার শিক্ষাত এবং মূর্খ লোক আছে।তবে প্রকৃত ভাবে সুশিক্ষায় শিক্ষিত মানুষ খুব অল্পই আছে....।
সব কথার এক কথা হলো একটি দেশের বা সমাজের মানুষের ভাগ বা ধরণ যদি এত প্রকার হতে পারে,তাহলে তাদের প্রত্যেকের চাওয়া পাওয়া বা অভাব কিংবা প্রয়োজনও বিভিন্ন প্রকার বা ধরনের। তার মানে একেক জনের চাওয়া পাওয়া যার যার নিজ নিজ পাত্র ভেদে, তাই তো?
.
তাহলে আসুন এবার কাকে কোন লোক আর কেন বলা হয়?
আগে শিক্ষিত এবং মূর্খ লোক দিয়েই শুরু করি।কারণ সব মানুষের মধ্যেই এই মানুষ গুলো আছে।
যারা দেশের বা বিদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে তারাই হলো শিক্ষিত মানুষে।আর যারা শিক্ষা গ্রহণ করতে পারে না এক কথায় তাদের মূর্খ বলা যায়,তাই তাদের বিষয়ে তেমন কিছু বলার নেই! আর এই শিক্ষিত এবং কিছু মূর্খ লোকগুলোর মধ্যেই সব ধরনের মানুষ আছে তাই তাদের বিষয়ে তেমন কিছু না বললে চলে।কিন্তুু যে কথা না বলেও নয়, সব লোক স্বশিক্ষিত নয় কিন্তুু।তাদের কেউ বা নিজের জন্য আবার কেউ বা নিজ এবং দেশের জন্য কাজ করে।
বড়লোক,
সমাজে প্রকৃত পক্ষে তারা বেশী সন্মান পাওয়ার যোগ্য বলে আমি মনে করি, আর কেন একটু পরেই বুঝতে পারবেন, ,
শুধু আমি না, প্রায় সবাই এটাই মনে করে যে, যার মন বড় সেই তো আসলে বড়লোক।আর যার মন বড় সে নিজের কথা চিন্তা না করে খুব সহজেই মানুষকে ভালবাসতে পারে। বিপদে আপদে মানুষের পাশে দাড়াতে পারে।তবে বড়লোক হওয়ার জন্য যে ব্যাংক ভর্তি টাকা থাকতে হবে এমন কিন্তুু নয়,তবে হ্যা নিজে ভাল ভাবে বাঁচার জন্য, দুঃখী মানুষের পাশে দারানোর জন্য কিছু থাকলে তো ক্ষতি নেই।আবার থাকতেই যে হবে এমন কিন্তুু নয়।সমাজের বড়লোক গুলোর অনেক চাওয়া পাওয়া আছে, থাকবেই।তারা নিজেরাও বাঁচে অন্যকেও বাঁচতে সাহায্য করে।শুধু যে টাকা পয়সা দিয়েই যে মানুষকে সাহায্য করা যায় তা কিন্তুু না,আপনি নিজেই চিন্তা করে দেখুন সৎ ইচ্ছা থাকলে মানুষকে অনেক ভাবে সাহায্য করা যায়।আর এসকল মানুষ গুলো শুধু নিজের চাওয়া পাওয়ার কথা ভাবে না,তারা দেশের বা সমাজের মানুষের কথাও ভাবে।
.
ধনী,
আমাদের দেশটা মধ্যম আয়ের দেশ হলেও এদেশে ধনী লোকের অভাব নেই।তাদের বিপুল পরিমানে ধন সম্পদ আছে।দিনের পর দিন তারা নিজেদের কথা ভেবে সম্পদের পাহাড় গড়ছে।দেশ বা দেশের মানুষের কথা তারা হয়তো একবারের জন্যেও ভাবে না।তারা শুধু নিজেদের চাওয়া পাওয়া নিয়েই ভাবে,অন্যদের জন্য তাদের ভাবার সময় কোথায়? তারা সর্বদা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত।এইতো ধনী ব্যক্তিদের অবস্থা,কবে কেউ কেউ ব্যতিক্রম থাকলেও থাকতে পারে।
.
গরীব,
সমাজে বা দেশের সব চেয়ে অবহেলিতো নির্যাতিত নিচুতলার মানুষ গুলো তারা।তবে আমি মনে করি এই মানুষগুলোই নির্ভেজাল,এক কথায় খাটি।দ্ররিদ্র মানুষগুলো তো সব সময় নির্যাতনের স্বীকার,সমাজের উচু তলার মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সর্বদাই অত্যাচার করে।কিন্তুু তারাও তো আপনার মত রক্ত মাংসে গড়া মানুষ,তবে তাদের প্রতি যে অন্যায় অবিচার অত্যাচার করছেন একবার ভেবে দেখুন আপনার শরীরের যদি ব্যাথা লাগে তাহলে তার কেমন লাগে?
.
এখন যেটা বলতে চাই তা হলো,সব মানুষ কিন্তুু একই রক্ত মাংসে গড়া।কেউ হয়তো বড়লোক কেউ বা ধনী আবার কেউ গরীব।সমাজের উঁচুতলার মানুষদের বলতে চাই শুধু নিজেদের কথা না ভেবে একবার তাদের কথাও ভাবুন।আপনি যে দিন দিন সম্পদের পাহাড় গড়ছেন তা কিন্তুু কাজে নাও লাগতে পারে।শুধু নিজের জন্য না দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করুন। তবেই আপনের মানব জনম স্বার্থক হবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now