বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বনের কতিপয় জন্তু একটি স্কুল খোলার জন্য মনস্থ করল।স্কুলে ছাত্র হিসাবে এল একটি পাখি একটি কাঠবেড়ালি একটি কুকুর একটি খরগোস এবং একটি মানসিক প্রতিবন্ধী বানমাছ।স্কুলের পরিচালক বর্গ ঠিক করল যে স্কুলের শিক্ষাসুচি হবে বহুমুখী এবং সবাইকে সব বিষয় নিতে হবে। শিকেসুচির মধ্যে ছিল আকাশে ওড়া,গাছে চড়া,সাতার কাটা,মাটি খোড়া ইত্যাদি।সবাইকে সব বিষয় নিতে হবে।
পাখি ভালো উড়তে পারে বলে সে উড়াতে প্রথম ;কিন্তু মাটি খুড়তে গিয়ে তার ঠোট গেলো ভেংগে,ডানা গেলো মুচড়ে।ফলে ওড়াতেও তার দক্ষতা কমে গেলো।সব মিলিয়ে সে পেলো তৃতীয় শ্রেণী। কাঠবেড়ালি গাছে চড়াতে ভালো কিন্তু সাতারে ফেল।কুকুর স্কুলে ভর্তি হলো না এবং চাদাও দিলো না।উল্টো ঘেউ ঘেউ করা কে পাঠ্যতালিকায় স্থান দেওয়ার জন্য সুংগ্রাম শুরু করল।মাটি খোড়াতে খরগোশ প্রথম কিন্তু গাছে চড়তে গিয়ে কয়েকবার পড়ে গিয়ে মাথায় পেল আঘাত ফলে সে মাটি খোড়াতেও ভালো করতে পারছিল না।ফলে সব মিলিয়ে সে পেলো ৩য় শ্রেণী। এদিকে মানসিক প্রতিবন্ধী বানমাছ সব বিষয় এ মাঝারি। তাই সেই সব মিলিয়ে হলো প্রথম। পরিচালকরা খুশি কারন বহুমুখী শিক্ষাব্যবস্থায় প্রত্যেক ছাত্র ব্যাপক বিষয় ভিত্তিক শিক্ষা পেয়েছে। কিন্তু বহুমুখী শিক্ষার প্রকৃত অর্থ হলো ছাত্রদের যে যে বিষয় এ দক্ষতা আছে এবং স্বাভাবিক শিক্ষা গ্রহণ করার প্রবনতা আছে তাকে ক্ষুন্ন না করে সেই বিষয় এর দক্ষতা বাড়ানো।।
copy from "you can win"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now