বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভুলের মাঝে আমি

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আকাশটা আজ অনেক মেঘলা। অনেক বেশি গর্জনও করছে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে। শিপলু বাসার ছাদে বসে আছে। অতীতের সকল কথা মনে পড়ছে আর দম বন্ধ হয়ে আসছে। ঠিক এই রকম একটা ঝড় বাদলের দিনে মেঘলা তাকে ভুল বুঝে হারিয়ে যায় অতল গহ্বরে। অনেক আকুতি মিনতি করার পরও ফিরে আসেনি। আজও আশা নিয়ে বেঁচে আছে যে মেঘলা তার জীবনে ফিরে আসবে। মেঘলা চলে যাবার পর শিপলু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়েছে। । নয় মাস আগের কথাঃ - মেঘলা শিপলুকে অনেক ভালোবাসতো। কিন্তু হঠাৎ একদিন মেঘলা বললো- । ~তুমি কি অন্য কারো সাথে সম্পর্ক করছো? - ~মানে বুঝলাম না। - ~তুমি কি কোনো মেয়ের সাথে কথা বলো ফোনে? - ~কোন মেয়ে? - ~কেনো তুমি জানো না তুমি এমনটা করতে পারলে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি। - ~মানে কি বলতে চাচ্ছো তুমি? । ~তুমি আমার বান্ধবী নেহার সাথে ফোনে সম্পর্ক করো না? - ~ও এই কথা আরে ওর সাথে তো আমার ফোনে পরিচয়, রং নাম্বার থেকে। - ~তাই নাকি তো কি উদ্দেশ্য করে কথা বলো? - ~আরে না, উদ্দেশ্য না ফ্রেন্ডলি জাস্ট হাই-হ্যালো এতো টুকুই শেষ। - ~কেনো কথা বলবা আর ওর সাথে কথা বলো আমাকে আগে বলোনি কেনো? - ~আচ্ছা ঠিক আছে ওকে ফোন দিতে নিষেধ করে দিবো তাইলে তো শেষ। - ~তাই না। আমার ভাবতেও অবাক লাগছে। না জানি আর কতো মেয়ের সাথে এমনটা করছো? - ~কি বলো এইসব বিশ্বাস করোনা আমায়? - ~আগে করতাম এখন ভেঙে গেছে। - ~মানে? - ~তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। - ~মেঘলা তুমি আমায় ভুল বুঝছো। - ~চিৎকার করে, চুপ। আর কান্না করছে। কেনো তুমি আমার সাথে এমনটা করলে। কি দোষ করেছিলাম আমি। তোমায় পাগলের মত ভালোবেসে ছিলাম। আর এটাই আমার সব থেকে বড় দোষ। - ~শিপলু কিছু বুঝে উঠতে পারছে না। কি হচ্ছে তার সাথে কারণ সে এমন কিছু করেনি। - সেই দিন মেঘলা শিপলুর কোনো কথা শোনেনি। ভুল বুঝে চলে গিয়েছিলো মেঘলা। - আজ সে মেঘলাকে ভিষণ মিস করছে। সেই দিনের সব স্মৃতি ভেসে উঠছে চোখের কোণে। মেঘলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। এতো ক্ষণে ঘোর কাটলো শিপলুর। - শিপলু বৃষ্টিতে ভিজে যাচ্ছে। কখন যে বৃষ্টি এসেছে বুঝতেই পারেনি। চোখ দিয়ে পানি বের হচ্ছে নিজে অনুভব করছে। কিন্তু বৃষ্টির পানি এসে চোখের পানিকে আপন করে নিয়েছে। নিজের অস্তিত্বের সাথে মিশে হয়ে গেছে বৃষ্টির পানি। এই জন্য তার চোখের পানিও দেখা যাচ্ছে না। - ★মুলকথাঃ ভাইয়া ও আপুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আপনারা কখনোও প্রিয় মানুষকে যাচায় করার জন্য কোনো বন্ধু-বান্ধবীর সাহায্য নিবেন না। তাইলে হয়তবা আপনাকেও একদিন প্রস্তাতে হবে। তখন নিজেকে অনেক বেশি অপরাধী মনে হবে। নিজেকে কখনোও ক্ষমা করতে পারবেন না। । হয়তবা আপুরা ভাববেন যে, ছেলেরা এমনই। তাইলে আপনাদের ধারনা সম্পর্ণ ভুল। যদি আপনার ক্ষেত্রে এমন টা হয়ে থাকে তখন ভেবে নিবেন। সে আপনাকে কখনোও ভালোবাসেনি। ভালোবাসলে এমনটা কখনোই করতে পারতো না। - বিঃদ্রঃ অনেকের সম্পর্ক ভুল বুঝাবুঝির কারণে ভেঙে যাচ্ছে। আসলে তারা একে অপরকে বিশ্বাস করে না। তাদের মধ্যে বিশ্বাসের কমতি রয়েছে। বিশ্বাস করতে শিখুন আপনার ভালোবাসা সারাজীবন টিকে থাকবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৩ জন


এ জাতীয় গল্প

→ ভুলের মাঝে আমি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now