বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভুল তো মানুষের জীবনেরই একটি অংশ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X জীবনে চলার পথে ভুল আমরা সবাই করি। হয়তো কেউ বড়, কেউ ছোট ভুল করে থাকি । ভুলকে শুধরেই তো সুন্দর জীবন গঠন করতে হয় । . ভুল অনেক সময় নিজের অজান্তেই হয়ে যায় । কেউ ইচ্ছে করে ভুল পথে পা দেয় না, বা ভুল করে না । তাই বলে একটি ভুলের জন্য কি আজীবন দোষী হতে হবে,,? . অনেক সময় সামান্য ভুলের জন্য আমরা কঠিন সিদ্ধান্ত নিয়ে পেলি । যেই সিদ্ধান্তে জীবন পর্যন্ত চলে যেতে পারে। . ভুল হয়তো কম, নয়তো বেশি হয় । কিন্তু ইচ্ছে করেই কেউ ভুল করে না । পৃথিবীতে খুব কম মানুষ আছে, যারা ইচ্ছে করেই ভুল করে । . একটি ভুলের কারনে অনেক সময় আমাদের প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায় । কিন্তু ভুলটা শুধরে বা ক্ষমা করে, ভুলটা সমাধান করা যায় । কিন্তু সব ভুল সমাধান হয় না সবসময় । . একটি ভুলের জন্য কারো জীবন নেয়া বা আত্মহত্যা করার মতো কাজ কখনো করাটাই বোকামি ছাড়া আর কিছুই না । . যার ভুল হলো, বা যে ভুল করলো । তার সাথে কথা বলেই শুধরে দেয়া এবং সমাধান করা যায় । ভুলকে কখনোই প্রশ্রয় দেয়া উচিৎ না । . প্রিয় মানুষরা যখন ভুল করে, তখন কিন্তু আমরা খুব ধৈর্য্য সহকারে তার ভুলটা ধরিয়ে দিয়ে এবং শুধরাতে বলি । খুব কম মানুষ আছে যারা এটা করতে পারেনা। যারা পারেনা তাদের সম্পর্কটাই টিকে না বেশিদিন । . অনেক সময় ভালোবাসার মানুষটির সাথে ভুল বুঝাবুঝি হয় বা হতে পারে স্বাভাবিক । প্রকৃত ভালোবাসা হলে, অবশ্যই ভুল ভেঙ্গে দিয়ে, ভালোবাসা টিকিয়ে রাখবে । ভুল করলেই প্রিয় মানুষকে ছেড়ে চলে যেতে হবে এমন তো কোনো কথা নেই । . ভুলকে কখনোই প্রশ্রয় দিতে নেই । যে ভুল করবে, তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে তার ভুল কোথায় ছিলো । সবসময় মনে রাখা ভালো যে, ভুল আমাদের জীবনেরই একটা অংশ । তা যতো তাড়াতাড়ি শুধরে নেয়া যায়, ততো ভালো ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৩ জন


এ জাতীয় গল্প

→ ভুল তো মানুষের জীবনেরই একটি অংশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now