বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাশের বাসা থেকে টুং টাং শব্দ আসছে।
দেয়ালের পাশে শুয়ে অভ্র শুনতে পারছে,
দিব্যি কে যেনো কাজ করে যাচ্ছে।
একদিন সন্ধায় অভ্র বাসায় ফিরলো, পাশের
বাসা থেকে বেগুন ভাজির গন্ধ তার নাকে
এলো।
তাদের পাশের বাসায় যে ভদ্রলোক থাকতো
তিনি গতমাসে মারা গিয়েছিল। পরিবারের
সবায় কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে
গেলো, এসে দেখলো সুস্থ স্বাভাবিক মানুষটা
আর নেই। মৃত্যুর কারন ও তাই অজানা ছিল। এর
পরদিন পরিবারটি গ্রামে চলে গেলো। গত এক
মাস যাবত অভ্র নিয়মিতই তার পাশের খালি
বাসা থেকে ধোয়ার গন্ধ পেত ।
বেপার গুলো কি সুধু অভ্রই দেখছে !!!
অভ্র ভালো করেই জানত পাশের বাসার মারা
যাওয়া লোকটির প্রিয় খাবার বেগুন ভাজি।
সেদিন রাতে অভ্র ছাদে হাটাহাটি করছিলো।
আবছা আলোয় দেখলো দৌড়ে এসে সেই
লোকটি ছাদের রেলিং বেয়ে হাটছে। আর
সাদা তোয়ালে মোড়ানো কি যেন হাতে
নিয়ে রেখেছেন।
রাতে অভ্রের আর ঘুম হলো না। ভোরের দিকে
সে স্বপ্নে দেখতে লাগলো লোকটি ছাদের
এক কোনে পরে থাকা সাদা তোয়ালে থেকে
রক্ত মাখানো ছুড়িটা খুব যত্ন করে পেন্টের
কাপরে মুছছেন। মারা যাওয়ার পর কিন্তু
লোকটির শরীরে জখম ছিলো না, শুধু ঠোটগুলা
অস্বাভাবিক রকম কালো ছিলো,,,,,
পরক্ষনেই মনে পরলো আরেহ ওইটা তো
অভ্রদের ফল কাটার ছুড়ি, মারা যাওয়ার আগে
যেটি পাশের বাসার লোকটা তাদের থেকে
চেয়ে নিয়ে গিয়েছিলো.....
পুনশ্চ : মারা যাওয়ার আগে লোকটা অসম্ভব
রকমের মানসিক চাপে ছিলো।
এখনো ওই বাসাটা খালি পরে আছে,,,,,, তার
রহস্য আজো অভ্র সমাধান করতে পারে নি।
writer:Endrojit shawpnil dhar
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now