বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভৌতিক গল্প:ত্রয়ী (পার্ট_৭)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan (০ পয়েন্ট)

X ভৌতিক গল্প:ত্রয়ী (পার্ট_৭) অসহায় সুজানা গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে। অসহায়ের মতো হাত পা ছুড়ছে। হাঁড় ভাঙ্গার শব্দ এলো কানে।প্রবল আক্রোশে সাপটা নিশানকে দুমড়ে মুচড়ে ভেঙ্গে ফেলতে চাচ্ছে।নির্জিব হয়ে গেছে ছেলেটা একেবারে।বোকার মতো হা করে চেয়েছিলাম কতক্ষন। সাপটা ততক্ষনে পানিতে নেমে গেছে প্রায়।সাথে করে নিয়ে যাচ্ছে আমার দুই বন্ধুকে। দিশেহারাভাবে তাকালাম চারপাশে।দূরে একটা কাটারি চোখে পড়লো।দৌড়ে নিয়ে এলাম সেটা। শরীরের সমস্ত শক্তি এক করে এক ঘা বসিয়ে দিলাম সাপটার গায়ে। হিংস্র ভঙ্গিতে নড়েচড়ে উঠলো ভয়ঙ্কর জলজটা।কেঁপে উঠলো পুরো লন্ঞ্চ। হিসহিস করে শীতল দৃষ্টিতে ওটা তাকালো আমার দিকে । কি ভয়ঙ্কর আর শীতল সে দৃষ্টি।কেঁপে উঠলো ভেতরটা। টের পেলাম সম্মোহিত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। হাত পা নাড়াতে পারছি না একচুলও। একদৃষ্টে তাকিয়ে আছি ওটার দিকে।মনে পড়ে গেলো ছোট বেলায় পড়া শিকারী জিম করবেটের গল্পের কথা।হিংস্র প্রানীদের চোখের ভেতর নাকি অদ্ভূত একধরনের শক্তি থাকে। সে শক্তি দিয়ে ওরা শিকারকে শন্ত্রমুগ্ধ করে ফেলে।অসহায় শিকারটি তখন নড়তে চড়তে পারে না। চলে যায় ওটার আয়ত্বে .... অতঃপর শিকারী প্রানীর আহার বনে যায়।সেজন্য বনে শিকার করতে গেলো প্রানীর চোখের দিকে বেশী তাকাতে হয় না। তাকালেই শেষ......কেল্লা ফতে। চলবে। (এই পর্বটা একটু ছোট হলো তার জন্য সরি।)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ ভৌতিক গল্প:ত্রয়ী (পার্ট_৭)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now