বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভৌতিক গল্প:ত্রয়ী (পার্ট_৬)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan (০ পয়েন্ট)

X ভৌতিক গল্প:ত্রয়ী (পার্ট_৬) ত্রয়ী প্রচন্ড প্রসব বেদনায় কাতরাচ্ছে।বাচ্চার মাথাটা তখন ধীরে ধীরে বের হচ্ছিলো।নীতিশা পাশে বসে চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামরাচ্ছে।সুজানা ওর পেট চেপে ধরে বসে আছে আর রিয়ান দূরে দাঁড়িয়ে আছে। ভীতু ভীতু চোখে দেখছে সব কিছু। মেয়েটা এসব জিনিস চরম ভয় পায়। হতভম্বভাবে দাঁড়িয়ে ছিলাম আমি। হঠাৎ দেখলাম নীতিশা চমকে উঠে ছিঁটকে দূরে সরে গেলো।কি যেনো দেখে ভয় পেয়েছে মেয়েটা। সুজানা আর রিয়ানাও একটু একটু কাঁপছে। বাচ্চাটা তখন পুরোপুরিভাবে বের হয়ে এসেছে। ওরা সবাই ভয়ে ছিটকে দূরে সরে গেছে ততক্ষনে। বাচ্চাটারদিকে তাকিয়ে আমি নিজেও চমকে গেলাম ভীষনভাবে। শিরশিরে একটা অনুভূতি টের পেলাম পেটের ভেতর। গা কাঁটা দিয়ে উঠলো ভয়ে। বাচ্চাটা দেখতে একদমই স্বাভাবিক না। ভীষন অন্যরকম আর অস্বাভাবিক। দেখে মনে হচ্ছে যেনো অন্যভূবনের কিছু একটা চলে এসেছে আমাদের এ জগতে। ছোট্ট শরীরটা অসংখ্য লোম দিয়ে ভরপুর।সবুজ রঙের বিশাল বিশাল লোম।চেহারায় বাচ্চাদের মতো কোন কোমলতা নেই।বরং নিষ্ঠুর একটা ভাব রয়েছে। দেখে মনে হচ্ছে প্রাপ্ত বয়ষ্ক কোন লোক বাচ্চার শরীরে আটকা পড়ে গেছে। পাতলা ঠোঁটের নিচে হালকা হালকা দাঁড়িও দেখা যাচ্ছে। ঘাড়ের কাছে সাপের মতো অসংখ্য ছোট ছোট শূঁড় কিলবিল করছে। কচি কচি আঙ্গুলে বিশাল বিশাল নখ। নখগুলো আঁকাবাঁকা,সবুজ রঙের। দেখলেই কেমন যেনো ভয় ভয় করে । " শোয়েন " মিনমিন করে বলে উঠলো ত্রয়ী।। চমকে গেলাম আমরা সবাই।এত দিনে এই প্রথম মেয়েটা কথা বলেছে। পরম যত্নে বাচ্চাটাকে কোলে তুলে নিলো ত্রয়ী। পাশে রাখা ভিজে কাপড় দিয়ে বাচ্চাটাকে পরিষ্কার করে দিলো। তারপর হাসি হাসি মুখে বলে উঠলো," আমার শোয়েন ফিরে এসেছে আমার কাছে। " বাচ্চাটাকে বুকে চেপে ধরে অদ্ভূতভাবে উন্মাদিনীর মতো হেসে উঠলো ত্রয়ী। সে হাসিতে গায়ে কাটা দিয়ে উঠলো সবার। হা করে তাকিয়ে ছিলাম ত্রয়ীর দিকে।....... নিশানের আর্তচিৎকারে চমকে উঠলাম হঠাৎ।কি যেনো দেখে চরম আতঙ্কিত ছেলেটা। "হায় খোদা!!! আবার কি ঘটলো!! " বিরক্ত স্বরে কথাটা বলেই হেলেদুলে বাইরে চলে গেলো সুজানা। .....এবং পরক্ষনেই কানে এলো ওর মরন চিৎকার। হনতদন্ত হয়ে দৌড়ে চলে গেলাম বাইরে। এবং আতঙ্কে জমে পাথর হয়ে গেলাম। বিশাল একটা সাপ পেঁচিয়ে ধরে আছে নিশানকে। দুঃসাহসী সুজানা বর্শি হাতে মারতে গিয়েছিলো ওটাকে। এখন সাপটা ওকেও কামড়ে ধরেছে। দুজনকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে পানির দিকে। চলবে........! ( সরি, একটু সমস্যায় আছি। নিয়মমত দিতে পারছি না পর্বগুলো।)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ ভৌতিক গল্প:ত্রয়ী (পার্ট_৬)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now