বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভৌতিক গল্প- মিত্তি

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাগিব আহমেদ তুহিন (০ পয়েন্ট)

X [লেখক:তুহিন] মিত্তির বয়স ৭ বছর।ওর চেহারাটা একজন রাজকন্যার মতো সুন্দর!বড়রা দেখলেই কোলে তুলে আদর করে।বাবার কাছে ওর চাওয়া-পাওয়ার শেষ নেই।ঘরের খোলা জানালা দিয়ে বাহিরে দেখে, পাড়ার তরুণরা ফুটবল খেলছে।ওমনি বাবা ফিরলে বলে, 'আমার ফুটবল চাই।' তার বাবার ১ টি কসমেটিক্সের দোকান আছে। দোকানে মাল উঠাতে গিয়ে অনেক ঋণ করেছে।ওগুলো শোধ করাসহ অন্যান্য বাবদ খরচের মধ্যে মেয়ের ফুটবল খোঁজার কথা মনেই থাকে না।আজ বাড়ি ফিরতেই মিত্তি তার বাবাকে পিটাতে শুরু করল।তক্ষুণি তার বাবা রিকশা ভাড়া করে গিয়ে ফুটবল কিনে আনে।ফুটবল পেয়ে সে বিকালে সমবয়সীদের সাথে খেলতে যায়।মিত্তির ১ লাথিতে ফুটবল মাঠের কাঁটা বাগানে চলে যায়।ওর বন্ধুরা গিয়ে দেখে, মিত্তি অজ্ঞান।সবাই তাড়াতাড়ি গিয়ে তাকে বাসায় নিয়ে আসে।মিত্তির মা কেঁদে কেঁদে একজন প্রেত সাধক প্রতিবেশীকে ডেকে আনে।উনি বলেন, মিত্তি একটি জীন দেখেছে! মিত্তির জ্ঞান ফিরতেই ও বলে, মা! মা তুমি কোথায়? ওর মা ওকে জড়িয়ে ধরে বলে, এই তো তোমার মা! প্রেত সাধক বলেন, সুস্থ হোক, শোনা যাবে কি হয়েছে।ওদিকে, মিত্তির বাবা ওর জন্য খেলনা এনেছে।। হঠাৎ, মাঝরাতে মিত্তি চিৎকার করে উঠে! (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ ভৌতিক গল্প- মিত্তি (শেষ পর্ব)
→ ভৌতিক গল্প-মিত্তি (পর্ব-৩)
→ ভৌতিক গল্প-মিত্তি (পর্ব-২)
→ ভৌতিক গল্প- মিত্তি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now