বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভৈরবী ৩

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X সে এক সোনাঝরা বসন্তের সকাল l ভৈরবী শ্যামা তাঁর পুষ্পচয়ন, প্রাত:ভ্রমন সেরে সবে আচার্জ্যির আখরায় ফিরেছেন, এমন সময় বাইরে কিসের শোরগোল l বাবাজি সারারাত সাধনা করে এই সময়ে একটু বিশ্রাম করেন l তাঁর বিশ্রাম ভঙ্গ হবে বলে তাড়াতাড়ি আখড়ার বাইরে বেরোন শ্যামা l ওমা! দেখেন, সারা গায়ে ছাই ভস্ম মাখা এক অঘোরী সাধু l নাম বলছে অঘোরনাথ আর কানাই হারুর সাথে দিব্যি মশকরা করছে l ‘এত শোরগোল কিসের তোদের? চুপ কর বাবাজী বিশ্রাম নিচ্ছেন l’ তেড়ে ধমক লাগান শ্যামা l ‘ দেখো না মা এ বলছে নাকি হরিদ্বার থেকে এসেছে l বাবাজির নাম শুনে শুনে l এখেনে বাবাজির কাছে অঘোরী দীক্ষা নেবে বলছে, বলে ওঠে কানাই …. ‘সে হবে খন …. ‘ ‘যাও তো বাপ ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে এসে কিছু খাও….. ‘ কুলীন পুকুরের দিকে ইশারা করেন শ্যামা l খাবার নামে জিভে জল আসে অঘোর নাথের l বলে ওঠে ‘ ঠিক বলেছিস রে অনেকদিন ভালো করে খাই নি l’ বলেই হো হো করে কি হাসি …. যেন কি এক ভীষণ মজার ব্যাপার l শ্যামা এসব জানেন l এই কথায় কথায় বেদম হাসি, ঠাট্টা, চ্যাটাং চ্যাটাং কথা এসব অঘোরী সাধুদের একচেটিয়া l ওরা জাহির করতে ভালবাসে l ওরা ভাবে ওদের মত সাধক হয় না l আর ওদের পথটা অত্যন্ত বন্ধুর l বাবাজীর কাছে শুনেছেন শ্যামা, অঘোরী মানে অঘোর মানে আলোর পথ, তমিস্রার অভাবে যেখানে l অঘোর হলো পরম জ্ঞানী, যাঁর জ্ঞান চক্ষু উন্মোচিত l তাই জগতের সবকিছুকে সে পঞ্চভূতের থেকে আলাদা ভাবে দেখে না l তার ঘৃনা লুপ্ত l শবদেহ মল, মুত্র, তার আহার্য, যা সে খায় মহাকাল ভৈরবের প্রসাদ স্বরূপ l জগতে সমস্ত কিছু ওদের কাছে সাধারণ l তাই বিষ্ঠা মল মুত্র শব দেহ ওদের কাছে ফল ফুল চন্দন স্বরূপ l এরই মধ্যে স্নান সেরে এলো অঘোরনাথ l চিতা ভষ্ম মেখে টেখে একেবারে ফুল বাবুটি l এসেই ‘আআআআআআলেখ আআআআআআলেখ’ বলে মস্ত মস্ত হাঁক পাড়তে লাগলো l এর মানে কালভৈরব শিবকে ডাক দিচ্ছে তাঁর আশির্বাদ বা দয়ার জন্য l শ্যামা বললেন, ‘হয়েছে বাপু, এবার বস তো l’ মোটা মোটা রুটি আর অড়হরের ডাল, এই খাবার সকলের l কাল রাতের ছিল, এমন কি ভুলু কুকুরটাও দুরে বসে খাচ্ছে l ‘এ মা কি ঠান্ডা রোটি’ …. বলে অঘোরনাথ উঠে গিয়ে একটা চিতার আগুনের পাশে রুটি গুলো ফেলে দিয়ে সেকতে লাগলো l এ সব অনেক দেখেছেন শ্যামা l এদের পঞ্চভূতের এমনি ধারণা যে মল, মুত্র, পোড়া শরীর সব পঞ্চভূতের অংশ বলে জানে আর তাতে এদের কোনো ঘৃনা, বিবমিষা জাগে না l তাই অম্লান বদনে সেই রোটি ডালে চুবিয়ে খেতে থাকে অঘোরী শিক্ষে নিতে আশা অঘোরনাথ l দুটি পা ফাঁক করে বসে, মাথার জটা সামলে একটা নরখাদকের মতই দু হাত দিয়ে সে কি খাওয়া আর মাঝে মাঝে হো হো হাসি l কেঁপে উঠতে লাগলো সমস্ত স্মশান প্রাঙ্গন আর ঠিক তখনি বিরাট এক হুন্কার ছেড়ে বেরিয়ে এলেন ষষ্ঠী আচার্জি l ‘কে এমন করে হাসে সক্কাল বেলা l’ সেই হুঙ্কার শুনে ভয় পাওয়া দুরের কথা, আরো হাসি বেড়ে যায় মানুষটার l দুলে দুলে হাসে আর খেতে থাকে যেন মরণের খাওয়া খেতে বসেছে এমন l ষষ্ঠী আচার্জি উঠে এসেই সবেগে জটা ধরে নেড়ে দেন অঘোর নাথের l ‘বলি বড্ড বেড়েছিস দেখছি l’ হঠাত সম্বিত ফেরে অঘরের l কোনমতে উঠে দাঁড়িয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত করে সে l ‘গুরুদেব, গুরুজি গো আমাকে বাঁচাও l সেই সুদুর হরিদ্বার থেকে ছুটে এসেছি তোমার কাছে অঘোরী হবার শিক্ষে নিতে l আমাকে বঞ্চিত কর না ঠাকুর l’ ‘বটে? অঘোরী বললেই অঘোরী আর শিক্ষে বললেই শিক্ষে ? দেখা যাবে …’ বলে হেঁটে হেঁটে বনের দিকে চলে যান আচার্জি l সবাই সেই দিক পানে চেয়ে থাকে l শ্যামা বোঝেন এর পরীক্ষা না নিয়ে আচার্জি কিছুতেই তাকে দীক্ষা দেবেন না l আর সে রীতিমত শক্ত পরীক্ষা l তখন এই সব বেয়াদবি বেড়িয়ে যাবে অঘোরনাথের l যাই হোক, আজ অনেক কাজ ভৈরবীর l অনেক অনেক রুটি করতে হবে, সাথে তরকারী l এক দল তান্ত্রিক, ভৈরবী অঘোরী সাধুর আসার কথা – রাতে সাধনা হবে l অনেক পথ অতিক্রম করে আসা বুভুক্ষুরা খাবার জন্য হা পিত্যেশ করবে তখন l তাই এই আয়োজন l এরা আসে আচার্জির কাছে, তাঁর অনুসারে দীক্ষা নিয়ে কাজে এগোতে l এ সব দূর থেকে দেখেন শ্যামা l সচরাচর শ্যামাকে বাবাজি সব সাধু তান্ত্রিকের সামনে আসতে দেন না l উনি বলেন – ‘তোর্ এখনো শিক্ষা বাকি … অনেক পথ চলতে হবে l এই সব মানুষরা অনেকেই কালা জাদু, বুঝরুকি করে l এদের সবার সাধন পথ ঠিক নয় l’ নিজের সন্তান এর মত আড়াল করে রাখেন শ্যামাকে ষষ্ঠী আচার্জি l তবে শ্যামা দূর থেকে উঁকি ঝুকি দিয়ে কিছু দেখে ফেলে, সাথী হারু কানাইরা l


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ ভৈরবী ৮
→ ভৈরবী ৭
→ ভৈরবী ৬
→ ভৈরবী ৪
→ ভৈরবী ৩
→ ভৈরবী ২
→ ভৈরবী ১
→ ভৈরবী ৫

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now