বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভোগে শান্তি নয়…শান্তি ত্যাগে

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X গল্পটি লিখুনইয়ারমুকের যুদ্ধে মোসলমানদের অবস্থা প্রথম দিকে খুব খারাপ ছিল।অনেক মোসলমান আহত ও শহীদ হলো।খবর পেয়ে হযরত আবু জোহম রাঃ যুদ্ধ ময়দানে রওয়ানা হলেন কারণ, ঐ যুদ্ধে তার চাচাত ভাই অংশ গ্রহন করেছিলেন। যুদ্ধ ময়দানে অনেক খোঁজা-খুঁজি করে তার চাচাত ভাইকে পেলেন,দেখেন খুবই মারাত্মক আহত। জানতে চাইলেন ভাই পানি খাবেন? কোন রকম সম্মতি জানালেন এবং আবু রাঃ পানি দিলেন। পানি খাবেন এমন সময় কিছু দুর থেকে পানি পানি বলে আওয়াজ আসলে এই আহত ভাই বলে ভাই,আমার মনে হয় ঐ লোকটার পানি আমার চেয়ে বেশি প্রয়োজন। সুতরাং আমার ঐ ভাইকে আগে পানি খাওয়াও।এবারে আবু জোহম দ্বিতীয় আহত ভাইয়ের কাছে চলে গেলেন এবং পানি দিলেন। তিনি পানি খাবেন এমন সময় তৃতীয় আর এক ব্যক্তি পানি পানি বলে চিৎকার করে। দ্বিতীয় ব্যক্তি পানি না খেয়ে বলে আমার চেয়ে ঐ ভাইয়ের পানি বেশি দরকার, সুতরাং আগে তাকে খাওয়াও। আবু জোহম রাঃ দৌড়ে গিয়ে দেখে তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছেন। দ্রুত দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসেন, দেখেন তিনিও শহীদ হয়েছেন। এবারে আবু জোহম তার চাচাত ভাইয়ের কাছে যান, দেখেন তিনিও শহীদ হয়েছেন। ছুবহানাল্লাহ। ছাহাবীরা মৃত্যুর পূর্বেও অন্য ভাইয়ের স্বার্থকে বড় করে দেখেছেন। আমরাও আমাদের মধ্যে এই গুন অর্জন করার চেষ্টা করি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ ভোগে শান্তি নয়…শান্তি ত্যাগে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now