বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাশের ঘরে হাতেম আলির ছেলে হাশেম আলি মোড়ায় বসে বসে তার মা খোদেজা ও তাহেরার তরকারি কোটা দেখে । হাশেম আলি যুবক মানুষ ,অস্থির মতি ও একটুতে রেগে ওঠার অভ্যাস । কখনো সে পায়চারি করে,কখনো বসে,কখনো বা লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে বিছানা পাতা বেঞ্চির ওপর । তাহেরার বয়স অল্প,মুখে সামান্য উদভ্রান্ত ভাব । সেটা অবশ্য সব সময়ে পরিলক্ষিত হয় না ।
সারা সকাল খোদেজা আর তাহেরা রান্না বান্নার কাজ করবে । বাইরে যে চাকরটিকে মসলা পিষতে দেখা যাবে ,সে থেকে থেকে আসবে যাবে এটা সেটা নিয়ে । পর্দা ওঠার পর হাতেম ও বহিপীরের আলাপ করতে দেখা যাবে বটে,কিন্তু তার আওয়াজ শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত পাশের ঘরে হাসেম আলি ও খোদেজার কথাবার্তা শেষ না হয় । দুই কামরার মধ্যে দরজাটি বন্ধ ]
হাসেমঃ কী ঝড়ই হলো শেষ রাতে! এমন ঝড় কখনো দেখিনি । সময়মতো খালের ভেতর ঢুকতে না পারলে কে জানে কী হতো । (তাহেরার দিকে তাকিয়ে) আপনি ভয় পেয়েছিলেন কী?
তাহেরাঃ (মাথা নাড়ে কেবল) ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now