বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হেমন্তের বেলা নয়টা । পানির শব্দ,দূরে জাহাজের সিটি ধ্বনি,তীরে ফেরিওয়ালার হাকাহাকি,ভাটিয়ালি গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদির সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থানজুড়ে দু-কামরাওয়ালা একটি রঙদার বজরা । কোণে সামান্য উচু পাড়,বজরা থেকে সে পাড়ে যতায়াতের জন্য একটা সিড়ি । দর্শকের দিকে বজরাটি খোলা । পেছনে জানালাগুলোর অধিকাংশ তোলা,যার ভেতর দিয়ে অপর পারের আভাসও কিছুটা টানি দেখা যাবে । বজরার সামনে পাটাতনে বসে একটি চাকর মসলা পেষে ,একটু দূরে একজন মাঝি আপন মনে দড়ি পাকায় । তারই কাছাকাছি বসে হকিকুল্লাহ হুক্কা টানে । ছাদে শুকায় একটি রঙিন আলখাল্লা ও পায়জামা ।
বড় কামড়ায় হাতেম আলি চাদরে আধা শরীর ঢেকে বহিপীরের সঙ্গে কথোপকথন করেন । তার বয়স পঞ্চাশের মতো,মুখে চিন্তার ছাপ । কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েন । বহিপীরের বয়স কিছু বেশি কিন্তু মজবুত শরীর । মুখে আধা পাকা দাড়ি ,মাথায় চুল ছোট করে ছাটা ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now